• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
গংগাচড়ায় শিক্ষক মারুফা আক্তার ময়নার আবেগঘন বিদায় ও প্রদীপ কুমার রায়কে বরণ গংগাচড়ায় উৎসবমুখর পরিবেশে দৈনিক সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পঞ্চগড়ে বিদ্যুৎ সংকট নিরসনে কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পাটগ্রামে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী উদ্ধার, গ্রেফতার ২ অবহেলার চরম নিদর্শন! সরকারি স্টোররুমে ময়লা-আবর্জনায় পড়ে ছিল খালেদা জিয়ার বাঁধানো ছবি শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির অনন্য বার্তা: উসকানিদাতাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে পঞ্চগড়ের বোদায় চালের ডিও বিতরণ করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারণার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার পোস্ট অফিসে এখন আর প্রেমপত্র আসেনা, আসে শুধু তালাকপত্র বীরগঞ্জে দুর্গাপূজায় ১৬৪ মণ্ডপে ৯৯ টন জিআর চালের ডিও হস্তান্তর করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

বানেশ্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে রাজকীয় মর্যাদায় বিদায় সংবর্ধনা

মোঃ হেকমত আলী মন্ডল
বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

জাকজমক আয়োজন ও বর্নাঢ্য অনুষ্ঠান করে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দিয়েছেন শিক্ষার্থীরা। 


পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৫০ নং বানেশ্বরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী বসুনিয়া লায়নকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আজমল হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রইছুল ইসলাম,  টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম রহমান সরকার, বানেশ্বরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম সহ অন্যান্যরা।

বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা  উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিয়াকত আলী বসুনিয়া লায়নের মত আরেক জন গুণী শিক্ষক নিয়োগরে বিষয়ে জোর দাবি জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসার বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আরেক জন ভালো শিক্ষক উপহার দেওয়ার জন্য। 

এ সময় সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী বসুনিয়া অভিভাবক ও ম্যানেজিং কমিটিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা স্কুলটির প্রতি খেয়াল ও নজর রাখবেন। আমি স্কুলটিতে এসেছি ২০০৩ সালে আর যাচ্ছি ২০২৪ সালে। এই ২১ টি বছর আমি আপনাদেরকে নিয়ে এ পর্যন্ত স্কুলটি এতদূর  নিয়ে এসেছি।

 তাই আপনারা আমার কষ্টটাকে বিফলে যেতে দেবেন না- এটাই আমার অনুরোধ।


এরকম আরও সংবাদ