• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

বগুড়া কারাগারে আরও এক আ.লীগ নেতার মৃত্যু, পাঁচ মাসে মারা গেলেন ৫ জন

সংবাদদাতা:
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

বগুড়া জেলা কারাগারের এমদাদুল হক নামে (৫১) আরও এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে আরও ৪ আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

এমদাদুল হক গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ।
 
এর আগে বগুড়া কারাগারে থাকাকালে অসুস্থ হয়ে আওয়ামী লীগের যে চার নেতা মারা যান তারা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনু, গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন। গত নভেম্বর মাসে পর্যায়ক্রমে তারা মারা যান।

বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, বিস্ফোরক ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার এমদাদুল হক ভট্টুকে ২৬ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। ওইদিন তাঁর প্রেশার সংক্রান্ত জটিলতা ছিল। সেদিনই তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করানো হয় এবং সুস্থ হয়ে ওঠেন। মঙ্গলবার সেহরি শেষে সকালে হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি। পরে তাকে দ্রুত শজিমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

এর আগে ৪ আওয়ামী লীগ নেতা মৃত্যুর ঘটনায় নানা মহল থেকে প্রশ্ন ওঠলে জেলা প্রশাসক হোসনা আফরোজ মৃত্যুর সঠিক কারণ জানতে সিভিল সার্জনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।

তদন্ত কমিটির আহ্বায়ক সিভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম বলেন, যারা মারা গেছেন তাদের ময়নাতদন্ত রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি, বিধায় তদন্ত কাজ সম্পন্ন করা যাচ্ছে না।


More News Of This Category