• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
তথ্য পাচারের সন্দেহে ডিএমপির ৫০টি থানার রাইটারদের গণবদলি টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারের ৮ মেধাবী শিক্ষার্থীকে ১ লাখ ৮৬ হাজার টাকার মেধাবৃত্তি প্রদান কক্সবাজারের লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অভিযুক্ত রিফাত পিরোজপুর থেকে গ্রেপ্তার ডোমারের চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার ডোমারে চাঞ্চল্যকর একরামুল হত্যা মামলার প্রধান আসামি ইয়ানুর ঢাকা থেকে গ্রেপ্তার ডোমারে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ রংপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫ ওজনে কম ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে রংপুরে ২ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বকশীগঞ্জে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সহ ৪ জন আটক

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
রবিবার, ১১ মে, ২০২৫

চলমান বিশেষ অভিযানে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন মিরাজ সহ ৪ জনকে আটক করেছে জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ।রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতদের দুপুরে জামালপুর আদালতে প্রেরণ করা হয়।
বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নাশকতার মামলায়
উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন মিরাজ কে আটক করা হয়।একই রাতে পৃথক পৃথক অভিযানে সাধুরপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল আকন্দ, বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিম দত্তের চর গ্রামের শাহজামালের ছেলে আবদুল কুদ্দুস, একই গ্রামের আবদুল আলিমের ছেলে হাবিবুল্লাহ মিয়াকে আটক করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গত বছর বকশীগঞ্জ থানায় দায়েরকৃত নাশকতার মামলায় ওই চারজনকে আটক করা হয়। শনিবার তাদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।


এরকম আরও সংবাদ