• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
তথ্য পাচারের সন্দেহে ডিএমপির ৫০টি থানার রাইটারদের গণবদলি টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারের ৮ মেধাবী শিক্ষার্থীকে ১ লাখ ৮৬ হাজার টাকার মেধাবৃত্তি প্রদান কক্সবাজারের লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অভিযুক্ত রিফাত পিরোজপুর থেকে গ্রেপ্তার ডোমারের চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার ডোমারে চাঞ্চল্যকর একরামুল হত্যা মামলার প্রধান আসামি ইয়ানুর ঢাকা থেকে গ্রেপ্তার ডোমারে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ রংপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫ ওজনে কম ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে রংপুরে ২ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পুরাতন পঁচার বুকে লাথি

সংবাদদাতা:
রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

আর কত কাঁদবে পল্লবী?
আর কত দূরে যেতে হবে
নামতে নামতে আরও কত নীচে নামলে,
তবে তোমার দেখা পাব?হৃদয়ের অলিপথে চোরাগলি
সবই তো তোমার পথসঙ্গী।
তুমিই তো দিয়েছিলে সব প্রতিশ্রুতি,
আমি যে জন্মাবধি “মন্দ মানুষ”,
সেও তোমার অজানা ছিল না।
তবুও তো মেলেছিলে প্রেমের ডানা,
আজ কি তবে তা ভেঙে দিতে চাও?যে আমাকে ভালোবাসে,
আমি তাকেই ভালোবাসি।
আর তাকে যে ভালোবাসে,
এই পোড়া হৃদয়
তাকে পর্যন্ত ভালোবাসে।দুঃখে-সুখে চিরকাল তোমাদের এই চমক
ভালোবাসে হৃদয় উজাড় করে।
এই চমক চলে সাধারণের উল্টোপথে,
সাঁতার কাটে স্রোতের বিপরীতে।

ভালোবাসে সে গাছ,
ভালোবাসে মানুষ,
ভালোবাসে বর্ণমালা।
ভালোবাসে আবৃত্তির কলকলানি ঝর্ণা,
ভালোবাসে দুঃখীদের হৃদয়ের ব্যথা।
এমনকি ভালোবাসে ঘৃণার থুতুকেও।

এই চমক কারও দয়ায় নয়,
এই চমক ভালোবাসার, প্রেমের।
পুরাতন পঁচার বুকে লাথি দিয়ে,
সুন্দরকে-নতুনকে সে বরণ করে নেয়।

হতাশার কথা, বেদনার চিরকুট
যে শোনাতে চায়, তার জন্য ঘৃণা।
মৌচাকের অহংকারে যে হারায় নিজের সত্তা,
নোংরা রাজনীতিতে যে হয় বর্ণচোরা,
তার কদর্য মস্তিষ্কে আমি আগুন জ্বালিয়ে দেই।

আমার প্রতিটি শত্রুই যার বন্ধু,
তার সাথে হয় না আমার কোনো সন্ধি।
যে তোমাকে নিয়ে মিথ্যা বলে,
তার সাথে আর একবিন্দুও মেশা হয় না।

-লেখক: কবি, সাংবাদিক ও আবৃত্তি শিল্পী


এরকম আরও সংবাদ