• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পঞ্চগড়-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজাদ, দেবীগঞ্জে নির্বাচনী উচ্ছ্বাস

লালন সরকার, পঞ্চগড় (দেবীগঞ্জ)
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। সারা দেশের ২৩৭টি আসনের মধ্যে তিনি এই আসন থেকে চূড়ান্ত মনোনয়ন পেলেন।

সোমবার (৩ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাঁর মনোনয়ন নিশ্চিত হওয়ার খবরটি পঞ্চগড়-২ আসনের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশেষ করে দেবীগঞ্জ ও বোদা উপজেলায় দলীয় নেতা-কর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মেতে ওঠেন।

মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই দেবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একযোগে আনন্দ মিছিল বের করেন। সন্ধ্যায় শুরু হওয়া এই মিছিলটি দেবীগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেবীগঞ্জের বিজয় চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন এবং উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তবারক হ্যাপি, সিনিয়র সহ-সভাপতি আইযুব আলী, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল। এছাড়াও, স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করেন।

বিজয় চত্বরে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশ্যে সমাবেশে বক্তারা বক্তব্য রাখেন। তাঁরা বলেন, ফরহাদ হোসেন আজাদ দলের জন্য একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা। তাঁর মতো একজন নেতৃত্ব পেলে পঞ্চগড়-২ আসনে বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে। বক্তারা আরও আশা প্রকাশ করেন, এই আসনে ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে জনগণের বিপুল সমর্থন নিয়ে এই আসন পুনরুদ্ধার করবে।

ফরহাদ হোসেন আজাদের সমর্থকরা মনে করেন, দেবীগঞ্জ বোদার সাধারণ মানুষ ফরহাদ হোসেন আজাদকে তাদের প্রতিনিধি হিসেবে এমপি করতে চায়। তাঁর অসামান্য ব্যক্তিত্ব ও সহযোগী মনোভাবের কারণে ইতোমধ্যেই তৃণমূলের ভোটাররা ফরহাদ হোসেন আজাদকে তাদের হৃদয়ের সম্মতি দিয়েছেন।

মিছিল এবং সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, নারী নেত্রীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই মনোনয়নকে ঘিরে পঞ্চগড়-২ আসনের নির্বাচনী হাওয়া নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। এই মনোনয়ন ঘোষণার ফলে এখন থেকেই আসনটিতে বিএনপি তাদের নির্বাচনী কার্যক্রম জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে। দলের তৃণমূল কর্মীদের মধ্যে এই উচ্ছ্বাস প্রমাণ করে যে, তারা দীর্ঘদিন ধরে এমন একটি ঘোষণার অপেক্ষায় ছিলেন।


More News Of This Category