• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ‘দৈনিক প্রলয়’-এর ডিক্লারেশন বাতিল চেয়ে আবেদন গাজীপুরে সাবেক সেনা সদস্যের বাড়িতে হামলা ও লুটপাট: নারী-শিশুসহ আহত ৪, থানায় মামলা দেবীগঞ্জে করতোয়া নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী, দ্রুত কাজ শুরুর নির্দেশ দক্ষতা অর্জনের মাধ্যমে সময়োপযোগী বাংলাদেশ গড়ার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর মাদক নির্মূলে পঞ্চগড়ে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রংপুরে ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বীরগঞ্জে মাদক মামলায় ২ জন আদালতে ও ২ জনকে সরাসরি কারাগারে প্রেরন ডোমারে স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান

পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৬টি অবৈধ ভারতীয় গরু জব্দ

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার (পঞ্চগড়)
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির অতন্দ্র প্রহরায় ধরা পড়ল ভারত থেকে অবৈধভাবে আসা ছয়টি গরু। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে একই দিন সকালে উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা নাউতরী সীমান্ত এলাকায় এই ঝটিকা অভিযানটি পরিচালনা করা হয়।

সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে পরিচিত বিজিবি জানায়, ঠাকুরগাঁও সেক্টরের আওতাধীন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালায়। গোপন এক সংবাদের ভিত্তিতে খবর আসে যে, কিছু অসাধু চক্র সীমান্ত পার করে অবৈধভাবে গরু নিয়ে আসছে। খবর পাওয়ামাত্রই মালকাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার আজাহারুল ইসলামের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা দেখতে পায় সীমান্ত পিলার ৭৭৫/১০-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা নাউতরী এলাকায় মালিকহীন অবস্থায় ছয়টি ভারতীয় গরু দাঁড়িয়ে আছে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আগেই সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত এই গরুগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময়ই আপোষহীন। সীমান্ত এলাকায় আমাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আগের চেয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে আসা যে কোনো পণ্য বা গবাদিপশু পাচার রোধে আমাদের জোয়ানরা কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও দৃঢ়তার সাথে জানান যে, মাদক এবং অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এই ধরনের নিয়মিত নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি সবসময়ই সজাগ রয়েছে।


More News Of This Category