• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খিদিরপাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা শেখ মহসিন ফুলবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজা ও এস্কাফসহ গ্রেপ্তার ৪, র‌্যাবের অভিযান নীলফামারীর সৈয়দপুরে পুকুরপাড় থেকে তাজা ধাতব গ্রেনেড উদ্ধার করল র‌্যাব  করতোয়ার পাড়ে থেমে গেল একটি কণ্ঠ: ওপারে ভালো থাকুন জগেশ দা গঙ্গাচড়ায় রি.কে.এস পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ডিমলা খাদ্য গুদামে একের পর এক অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ বীরগঞ্জে সংসদ সদস্য মনজুরুল ইসলামকে ওলামা দলের পাল্টাপুর ইউনিয়ন কমিটির ফুলেল শুভেচ্ছা বীরগঞ্জে জমকালো আয়োজনে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু নীলফামারীতে রেঞ্জ ডিআইজি: শৃঙ্খলা ও জনআস্থাই পুলিশের মূল শক্তি

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার (পঞ্চগড়)
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়ের বোদা উপজেলায় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের তিনটি ভারতীয় গরু আটক করেছে।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নীলফামারী ব্যাটালিয়ন৷

এর আগে সোমবার ৬টায় নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)’র আওতাধীন পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা এলাকায় সীমান্ত পিলার ৭৭৯/এসএ থেকে প্রায় দেড়শ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে গরুগুলো আটক করে বিজিবি৷

বিজিবি জানায় বোদা উপজেলা বড়শশী বিওপির একটি নিয়মিত ও বিশেষ টহল দল সুবেদার একাব্বর রহমানের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭৯/এমপি থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় দুটি ভারতীয় গরু আটক করে। একই সময়ে সরদারপাড়া বিওপির আরেকটি টহল দল নায়েব সুবেদার মো. সোলায়মান আলীর নেতৃত্বে একই এলাকায় পৃথক অভিযানে আরও একটি ভারতীয় গরু আটক করে।

এভাবে পৃথক দুটি অভিযানে ভারত থেকে বাংলাদেশে চোরাচালানকৃত মোট তিনটি গরু উদ্ধার করা হয়। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯০ হাজার টাকা।

এ বিষয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মোহাম্মদ বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন৷


এরকম আরও সংবাদ