• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত গংগাচড়ায় হেরোইন-ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি আটক, পাসপোর্ট আইনে মামলা গঙ্গাচড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থীর প্রাণহানি গঙ্গাচড়ায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের

পঞ্চগড়ে ব্যবসায়ীর স্ত্রীসহ দুই ছেলেকে কুপিয়ে হত্যা

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

পঞ্চগড়ে আটোয়ারীতে সেলিম শেখ নামের এক কাপড় ব্যবসায়ীর স্ত্রীসহ দুই ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৪ আগস্ট) রাতে বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সেলিমের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), ছেলে সৈকত (১২) ও সায়হাম (৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১১টার দিকে দোকান থেকে বাড়ি ফিরে স্ত্রী ও দুই ছেলের মরদেহ দেখতে পান সেলিম। তাদের রক্তাক্ত দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে পুলিশসহ সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। গোয়েন্দা পুলিশ সদস্যরা নমুনা সংগ্রহ করে মরদেহ থানায় নিয়ে যায়।

সেলিম শেখ বলেন, বোদা বাজার থেকে বাড়ি ফিরে দেখি প্রধান ফটকের দরজা খোলা। ঘরের দরজাও খোলা। ভেতরে তিনজনের রক্তমাখা মরদেহ। আমি চিৎকার করে প্রতিবেশিদের ডাকি। আমার স্ত্রী ও দুই ছেলেকে মেরে ফেলা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি মো. শাহজাহান বলেন, এটি খুবই মর্মান্তিক। নিমর্মভাবে ওই নারী ও তার দুই সন্তানকে হত্যা করা হয়েছে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ব্যক্তিগত শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সিআইডি পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করেছে। তদন্ত চলছে।


More News Of This Category