• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে নারীকে ধর্ষণের অভিযোগে মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাক গ্রেফতার মাদকসেবনে বাধা ও জমি নিয়ে ক্ষোভ, রংপুরে শিক্ষক পরিবারের চারজনকে হত্যার নেপথ্যে জোড়া কারণ রংপুর জেলা ডিপিইও পদে শাহজাহান সিদ্দিকের যোগদান, গংগাচড়ার শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, কমিটি বাতিলের দাবি বিএনপি ও অভিভাবকদের  বীরগঞ্জে মিয়া মার্কেটে ভাঙচুর ও হামলার ঘটনায় ছাত্রনেতা পিয়ালসহ ৩০ জনের বিরুদ্ধে থানায় মামলা বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলি ব্রিজের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু গঙ্গাচড়া বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জে নিখোঁজ কিশোরীকে উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে বীরগঞ্জে এলজিইডি’র এলসিএস মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ গংগাচড়ায় ডিবি পুলিশের অভিযান: মোটরসাইকেল ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পঞ্চগড়ে নির্বাচনী প্রচারণায় কৃষকের মাঠে ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ

লালন সরকার, পঞ্চগড় (দেবীগঞ্জ)
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা–দেবীগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ মাঠে নেমে কৃষক ও শ্রমজীবী মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।

তিনি জানান, মাটি, মানুষ ও মাতৃভূমির প্রতি দায়িত্ববোধ থেকেই কৃষক ও শ্রমজীবী মানুষের অভিজ্ঞতা, সমস্যা ও পরামর্শ শোনার এই উদ্যোগ নিয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) তিনি বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষিজমি পরিদর্শন করেন এবং মাঠে কর্মরত কৃষক–শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের সুখ–দুঃখ, বর্তমান সমস্যা ও ভবিষ্যৎ প্রত্যাশা সম্পর্কে খোঁজখবর নেন।

ঠিক যখন মাঠে আমন ধান কাটা–মাড়াই নিয়ে কৃষকরা ব্যস্ত, তখনই নির্বাচনী প্রচারণায় মাঠে নামেন ফরহাদ হোসেন আজাদ।

ফরহাদ হোসেন আজাদ বলেন, কৃষকের ঘামেই দেশের সমৃদ্ধি। তাই মাঠের বাস্তবচিত্র দেখে কৃষির বর্তমান অবস্থা ও মানুষের প্রয়োজনগুলো বোঝার চেষ্টা করছি।

মাঠ পরিদর্শনের সময় স্থানীয় কৃষক ও শ্রমিকেরা জমির উৎপাদন খরচ বৃদ্ধি, কৃষিযন্ত্রের অভাব, ন্যায্যমূল্য নিশ্চিতকরণসহ বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয় তুলে ধরেন।


More News Of This Category