• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খিদিরপাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা শেখ মহসিন ফুলবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজা ও এস্কাফসহ গ্রেপ্তার ৪, র‌্যাবের অভিযান নীলফামারীর সৈয়দপুরে পুকুরপাড় থেকে তাজা ধাতব গ্রেনেড উদ্ধার করল র‌্যাব  করতোয়ার পাড়ে থেমে গেল একটি কণ্ঠ: ওপারে ভালো থাকুন জগেশ দা গঙ্গাচড়ায় রি.কে.এস পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ডিমলা খাদ্য গুদামে একের পর এক অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ বীরগঞ্জে সংসদ সদস্য মনজুরুল ইসলামকে ওলামা দলের পাল্টাপুর ইউনিয়ন কমিটির ফুলেল শুভেচ্ছা বীরগঞ্জে জমকালো আয়োজনে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু নীলফামারীতে রেঞ্জ ডিআইজি: শৃঙ্খলা ও জনআস্থাই পুলিশের মূল শক্তি

নির্বাচনে যুক্তফ্রন্টকে বিজয়ী করার আহ্বান পঞ্চগড়ে নব্য যুক্তফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার (পঞ্চগড়)
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের নয়-দলীয় বাম জোট ‘যুক্তফ্রন্ট’কে (নব্য যুক্তফ্রন্ট) বিজয়ী করার জোরালো আহ্বান জানিয়ে পঞ্চগড়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা শাখার যুক্তফ্রন্টের উদ্যোগে শহরের কায়েতপাড়ার অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, যুক্তফ্রন্টের অন্যতম কেন্দ্রীয় নেতা এবং পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান।

 

তিনি তার বক্তব্যে বলেন, জনগণের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে যুক্তফ্রন্ট সরকারের কোনো বিকল্প নেই। একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা এবং ‘২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে হলে এই জোটকে ক্ষমতায় আনতে হবে।

 

নাজমুল হক প্রধান আরও বলেন, দুর্নীতি, লুটপাট, স্বৈরতন্ত্র, সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াতে হবে। জনগণের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন যে ‘২৪ সালে আন্দোলন করে ফ্যাসিবাদী সরকারকে হটানো হয়েছে এবং নতুন করে কোনো ফ্যাসিবাদী সরকার বাংলাদেশে আসতে দেওয়া হবে না।

 

তিনি সমাজ প্রতিষ্ঠায় জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে সকল ভোটারদের ঐক্যমতে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনের যুক্তফ্রন্টের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ করেন। তার মতে, এর মাধ্যমেই একটি অসাম্প্রদায়িক ও জনকল্যাণমুখী উন্নত দেশ গড়া সম্ভব।

 

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) পঞ্চগড় জেলা শাখা, সভাপতি কমরেড আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন— বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড ফিরোজা খন্দকার চামেলী, জেলা উদ্ভিচির সভাপতি, সাবেক কমিউনিস্ট নেতা ও ভজনপুর ডিগ্রী কলেজের প্রাক্তন প্রিন্সিপাল শফিকুল ইসলাম।

 

এছাড়াও উপস্থিত ছিলেন জাসদের পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এমরান আল আমিন, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল প্রমুখ।


এরকম আরও সংবাদ