• সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সূচনা: ডিজিটাল সেবায় গুরুত্বারোপ গঙ্গাচড়ার বেতগাড়ী ইউপিতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ পীরগঞ্জে ডিবির অভিযানে ৮ অনলাইন ক্যাসিনো জুয়ারি গ্রেফতার ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন: অগ্নি নিরাপত্তার বার্তা নিয়ে বর্ণাঢ্য আয়োজন পঞ্চগড়ে উন্নত জাতের বোরো ধানে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে আরডিআরএস মোড়ের সেই অপহরণ মামলার আসামি এবার পুলিশের জালে: পাঠানো হলো কারাগারে ডোমারে দঃ চিকনমাটি কর্ণময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দূর্ধষ চুরি

দেবীগঞ্জে রাস্তা দৃষ্টি নন্দন করতে ৪ শ তালের চারা রোপণ 

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
সোমবার, ১৪ জুলাই, ২০২৫

দেবীগঞ্জ উপজেলার সোনহার ইউনিয়নের ক্লাবগঞ্জ বাজার থেকে টোপকাচারির ঘাট পর্যন্ত ৪ শ তালের চারা রোপণ করা হয়।

আজ (১৪জুলাই) সোমবার বিকেলে ক্লাবগঞ্জ বাজারে রাস্তার দু পাশে ৪ শ তালের চারা রোপণ এর উদ্বোধন করা হয়।

রাস্তার দু পাশে তালের চারা রোপণ এর আয়োজন করেন দেবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাস্তা দৃষ্টি নন্দন করতে রাস্তার দু পাশে তালের চারা রোপণ করার উদ্যোগ নেন দেবীগঞ্জ উপজেলা প্রশাসন ও দেবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় তাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে তাল চারা রোপণ করা হয়।

তাল চারা রোপণ করার সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, সোনাহার ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান, সেচ্ছাসেবক আল আমিন খন্দকার ও মিস্টার সহ আরো স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।


More News Of This Category