• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

দুই শিশুর নির্মম মৃত্যু, র‌্যাবের জালে প্রধান খুনি আজাহারুল

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার ( ক্রাইম ) রংপুর
শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

রংপুরের গংগাচড়া উপজেলায় দুই শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ আজাহারুল ইসলাম (৩৮)-কে র‌্যাব-১৩ এর সদস্যরা গ্রেফতার করেছে।

 

র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার মোহাম্মদপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সকাল ৯টা ৩০ মিনিটের দিকে গংগাচড়া থানার ঘাঘট নদী সংলগ্ন বালু উত্তোলন পয়েন্টে পাথর কুড়াতে যায় দুই শিশু–আব্দুর রহমান (৮) ও মারুফ (৬)।

 

পাথর কুড়ানোর কারণে ক্ষিপ্ত হয়ে ওই এলাকার বালু উত্তোলনকারী আজাহারুল ইসলাম তার সহযোগীদের নিয়ে শিশু দুজনকে নৃশংসভাবে হত্যা করে এবং গুম করার উদ্দেশ্যে বালুর নিচে চাপা দিয়ে রাখে বলে অভিযোগ করা হয়।

 

শিশু দুজন দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় তাদের পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ধৃত আসামির বালু উত্তোলন পয়েন্টেই মাটিচাপা দেওয়া অবস্থায় শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে নিহতদের পিতা মোঃ আব্দুর রশিদ ও মোঃ জাকেরুল ইসলাম বাদী হয়ে গংগাচড়া মডেল থানায় হত্যা মামলা (মামলা নং–১২/২৬১, তারিখ: ০৭/০৮/২০২৫, ধারা: ৩০২/২০১/৩৪ দণ্ডবিধি ১৮৬০) দায়ের করেন।

 

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারে তৎপরতা চালায়।

 

অবশেষে র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি মোঃ আজাহারুল ইসলামকে গ্রেফতার করা সম্ভব হয়। তাকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category