• রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজ পৃথিবী গড়তে রংপুরের বেতগাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি: ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ সীমান্তে হত্যা ও পুশ-ইন বন্ধের দাবিতে চিলাহাটিতে ১১ দলের প্রতিবাদ সমাবেশ মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে মাঠে নেমেছে ডোমার থানা পুলিশ: ডোমারের কেতকীবাড়ীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সবুজ আগামীর প্রত্যাশায় পঞ্চগড়ের দেবীগঞ্জে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু দিনাজপুরের বীরগঞ্জে টিনের দরজায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী নারীর মৃত্যু গংগাচড়ায় ইয়াবা ও হিরোইনসহ আটক মাদক ব্যবসায়ী, কারাদণ্ড প্রদান

দিনাজপুরে র‍্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ৭৯ বোতল ফেয়ারডিল জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

দিনাজপুরে র‍্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ৭৯ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল জব্দসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র‍্যাব সূত্রে জানা যায়, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সারাদেশে মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গঠনে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ইংরেজি ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ০২ নম্বর উপশহরের ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করে।
চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন একটি ব্যাটারি চালিত ইজিবাইক তল্লাশি করে চালকের সিটের নিচে বস্তার ভেতর লুকানো অবস্থায় ৭৯ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকসহ মোঃ শাহিনুর আলম (৪৭), পিতা—মোহাম্মদ আলী, সাং—খানপুর, থানা—কোতয়ালী, জেলা—দিনাজপুরকে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃত আসামি দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ফেয়ারডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় কৌশলে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক পরিবহনে সে বিভিন্ন অভিনব কৌশল ব্যবহার করত।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category