• বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে ৬০৩ বোতল এস্কাফ ও ৮.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবীগঞ্জে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করে মানবিকতার বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বেতগাড়ীতে এডিপির সহায়তা বিতরণ দেবীগঞ্জের তালিমুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষার সনদ ও নগদ অর্থ বিতরণ জনবান্ধব বাজেট বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে সরকার, বোদায় বললেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্বপ্ন বুনছে ঠাকুরগাঁওয়ের তরুণরা: ‘উজ্জীবন টেকপাথ’-এর হাত ধরে নতুন জীবনের পথে ১৫ তরুণ-তরুণী গংগাচড়ায় দাদন ব্যবসা নিয়ে সংঘর্ষ, হামলা-লুটপাটের অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও এসএমসি তফসিল ঘোষণা বর্ষীয়ান সাংবাদিক ও একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক বীরগঞ্জে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর প্রাণহানি

ডোমার কেতকীবাড়ীতে ব্যবসায়ীর নামে ফেসবুকে মিথ্যা পোস্ট দিয়ে হয়রানীর অভিযোগ

আনিছুর রহমান মানিক, ডোমার ( নীলফামারী )
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নে এক ব্যবসায়ীর নামে ফেসবুকে মিথ্যা পোস্ট দিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিণ কেতকীবাড়ী ঠাটারীপাড়া এলাকায়। অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে ব্যবসায়ী কামরুজ্জামান প্রিন্স-এর সঙ্গে প্রতিবেশী ময়নুল হকের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দের সৃষ্টি হয়। শত্রুতার জের ধরে ময়নুল হকের ছেলে আশরাফুল ইসলাম তার নিজ ফেসবুক আইডি থেকে কামরুজ্জামান প্রিন্সের নামে মিথ্যা ও বানোয়াট পোস্ট এবং ভিডিও আপলোড করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী কামরুজ্জামান প্রিন্স।

এবিষয়ে গত সোমবার দুপুরে এলাকার দালালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শত শত মানুষ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অভিযোগকারী প্রিন্স জানান, আশরাফুল ইসলাম তার ফেসবুক আইডি থেকে তার (প্রিন্সের) নামে নানা ধরণের বিভ্রান্তিমূলক ভিডিও এবং পোস্ট দিয়ে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে।

এলাকাবাসী জানান, কামরুজ্জামান প্রিন্স দীর্ঘদিন ধরে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে কর্মরত ছিলেন এবং বর্তমানে তিনি চাকুরী ছেড়ে দিয়েছেন। তাদের মতে, অনেক উপকারভোগী তাদের বীমার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় টাকা ফেরত পেয়েছেন।

ফেসবুকে পোস্টের ব্যাপারে আশরাফুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি ফোনে কথা বলতে রাজি হননি। পরে তার ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।


More News Of This Category