• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
গঙ্গাচড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা: স্বামীসহ ৫ জন গ্রেফতার বীরগঞ্জে ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রাইব্রেকারে হারাগাছের জয় শশুর বাড়ির ১৩ লাখ টাকার গহনা নিয়ে ভাগা ঘরজামাই অবশেষে ধরা জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অতীতের আন্দোলনের তুলনা নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান পটুয়াখালীতে ইমাম-খতিরসহ ৩ জনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীই মিথ্যা অভিযোগে গ্রেপ্তার গঙ্গাচড়ায় ফিলিং স্টেশনে পরিমাপে ত্রুটি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও কর্মী আটক পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রমের শুভ সূচনা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির ৫০টি থানার রাইটারদের গণবদলি টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারের ৮ মেধাবী শিক্ষার্থীকে ১ লাখ ৮৬ হাজার টাকার মেধাবৃত্তি প্রদান

ডোমারে লক্ষ্মীপূজা উপলক্ষে আরতি প্রতিযোগিতা ও নাটক প্রদর্শন

আনিছুর রহমান মানিক। ডোমার, নীলফামারী
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

নীলফামারীর ডোমারে শ্রীশ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে আলোচনা সভা, আরতি প্রতিযোগিতা ও নাটক প্রদর্শন করা হয়েছে।

সোমবার (০৬ অক্টোবর) ভোর রাত থেকে পূজা পাঠ ও তুলসী আরতির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা বাচ্চা সাধুর আশ্রমে এলাকাবাসীর আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার হাজারো ভক্তবৃন্দ অংশ নেন, যার মধ্যে নারী ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মঙ্গলবার সন্ধ্যায় আশ্রম পরিচালনা কমিটির সভাপতি ভোলা নাথের সভাপতিত্বে ও দোলন চন্দ্র রায়ের উপস্থাপনায় অতিথিরা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মাহামুদ পারভেজ সবুজ, ইউপি সদস্য শমশের আলী, ছবি রানী রায় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে আরতি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে এলাকার শিল্পীবৃন্দ “অভাগিনীর চোখের জল” নামক নাটক প্রদর্শন করেন। কমিটির সভাপতি জানান, দীর্ঘদিন ধরে এই আশ্রমে হরিনাম, যজ্ঞানুষ্ঠান, নাম কীর্তনসহ নানা ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে। আগামীতে সকলের সহযোগিতা পেলে আরো বড় পরিসরে অনুষ্ঠান করা সম্ভব বলে তিনি আশা করেন।


এরকম আরও সংবাদ