• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
রংপুর জেলায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে জননী প্রকল্পের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৬০৩ বোতল এস্কাফ ও ৮.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবীগঞ্জে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করে মানবিকতার বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বেতগাড়ীতে এডিপির সহায়তা বিতরণ দেবীগঞ্জের তালিমুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষার সনদ ও নগদ অর্থ বিতরণ জনবান্ধব বাজেট বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে সরকার, বোদায় বললেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্বপ্ন বুনছে ঠাকুরগাঁওয়ের তরুণরা: ‘উজ্জীবন টেকপাথ’-এর হাত ধরে নতুন জীবনের পথে ১৫ তরুণ-তরুণী গংগাচড়ায় দাদন ব্যবসা নিয়ে সংঘর্ষ, হামলা-লুটপাটের অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও এসএমসি তফসিল ঘোষণা বর্ষীয়ান সাংবাদিক ও একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

ডোমারে দঃ চিকনমাটি কর্ণময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দূর্ধষ চুরি

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার। ডোমার (নীলফামারী)
বুধবার, ২০ মে, ২০২৬

নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ চিকনমাটি দোলাপাড়া কর্ণময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দূর্ধষ চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
যার কারণে শিক্ষক মহল ও কোমলমতি শিশুদের মাঝে ক্ষোভ ও আতংক বিরাজ করছে। জানাযায়, গত সোমবার (১৮ মে) বিকালে শিক্ষকগণ বিদ্যালয় ছুটি দিয়ে তালা মেরে বাড়ী চলে যায়। পরদিন সকালে এসে দেখে বিদ্যালয়ের ৩টি কক্ষের তালা ভাঙা। রাতের অন্ধকারে কে বা কাহারা তালা ভেঙে ৬টি সিলিং ফ্যান, পানীর পাম্প, রাইচ কুকার চুরি করে নিয়ে যায়। যাহার আনুমানিক বাজার মুল্য প্রায় ৩৫ হাজার টাকা। এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস বেগম বাদী হয়ে ডোমার থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ডোমার থানার এসআই মতিয়ার রহমান ও সংঙ্গীয় ফোর্স ঘটনা স্থল পরিদর্শন করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ বলেন গ্রাম অঞ্চলের স্কুল সন্ধ্যা হলে রাত পর্যন্ত মাদক সেবীদের আড্ডা বসে স্কুলের বারান্দায়। নৈশ্য প্রহরী নিয়োগের জোর দাবী জানান তারা। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


More News Of This Category