• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে ৬০৩ বোতল এস্কাফ ও ৮.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবীগঞ্জে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করে মানবিকতার বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বেতগাড়ীতে এডিপির সহায়তা বিতরণ দেবীগঞ্জের তালিমুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষার সনদ ও নগদ অর্থ বিতরণ জনবান্ধব বাজেট বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে সরকার, বোদায় বললেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্বপ্ন বুনছে ঠাকুরগাঁওয়ের তরুণরা: ‘উজ্জীবন টেকপাথ’-এর হাত ধরে নতুন জীবনের পথে ১৫ তরুণ-তরুণী গংগাচড়ায় দাদন ব্যবসা নিয়ে সংঘর্ষ, হামলা-লুটপাটের অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও এসএমসি তফসিল ঘোষণা বর্ষীয়ান সাংবাদিক ও একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক বীরগঞ্জে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর প্রাণহানি

ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আনিছুর রহমান মানিক। সিনিয়র রিপোর্টার, নীলফামারী (ডোমার)
সোমবার, ২৫ মে, ২০২৬

নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাদ্রাসার অসহায় ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উৎসবের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্দেশে এবং ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ এর অনুপ্রেরণায় এই উপহার বিতরণ করা হয়।

 

রবিবার বিকালে ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের আল জামিয়াতুল উলুম মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আনুষ্ঠানিকভাবে এই উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে কর্মসূচির সার্বিক আয়োজন ও বাস্তবায়ন করেন পাঙ্গা মটুকপুর ইউনিয়ন ছাত্রদলের উদীয়মান ছাত্রনেতা সায়েম হোসেন সায়েমন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে জায়নামাজ, টুপি ও তসবিহ তুলে দেওয়া হয়। উপহার পেয়ে কোমলমতি শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।

 

উপহার বিতরণকালে ছাত্রনেতা সায়েম হোসেন সায়েমন বলেন, দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর পক্ষে এবং ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ এর দিকনির্দেশনায় তারা সবসময় তৃণমূলের সাধারণ মানুষের পাশে আছেন এবং আগামীতেও থাকবেন। ঈদের আনন্দ যেন এই কোমলমতি শিক্ষার্থীকুল ও সাধারণ শিশুরা সমানভাবে উপভোগ করতে পারে, সেই লক্ষ্যেই পাঙ্গা মটুকপুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টা চালানো হয়েছে। সাধারণ মানুষের কল্যাণে আগামী দিনেও এ ধরনের মানবিক ও সামাজিক কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

উপহার সামগ্রী বিতরণ শেষে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সাথে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ও ছাত্রনেতা আশরাফুল আলম আশরাফ এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং সমগ্র দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।


More News Of This Category