• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছেন কমলা

সংবাদদাতা:
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে ফলাফলে ট্রাম্পের সঙ্গে শুরুর দিকে বেশি ব্যবধান থাকলেও এখন অনেকটাই কাছাকাছি চলে এসেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।

বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ট্রাম্প ২৩০টি ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন। অপরদিকে কমলা এগিয়ে আছেন ২১৪টিতে। দুজনের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। জয়ী হতে হলে একজন প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়।

নির্বাচনে বেশিরভাগ দোদুল্যমান রাজ্যেই এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের রাজ্যগুলোতে গত নির্বাচনে সুবিধা করতে না পারলেও এবার দারুণভাবে ‘কামব্যাক’ করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও পেনসিলভানিয়ায় বেশিরভাগ ভোট গণনা শেষ হয়েছে। এই রাজ্য তিনটিতে পরিষ্কার ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

অ্যারিজোনা এবং উইসকনসিনেও এগিয়ে রিপাবলিকান প্রার্থী। তবে রাজ্য দুটিতে কমলা হ্যারিসের সঙ্গে তার ভোট ব্যবধান খুবই কম।

বিপরীতে, মিশিগান রাজ্যে এগিয়ে রয়েছেন কমলা। তবে সেখানে এ পর্যন্ত মাত্র ৩২ শতাংশ ভোট গণনা হয়েছে। সুতরাং আরও ভোট গণনা হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টেও যেতে পারে।

এছাড়া ভার্জিনিয়াতেও এগিয়ে আছেন কমলা। হ্যারিস সেখানে জয়ী হলে তৃতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প এই রাজ্যে হেরে যাচ্ছেন। ২০০৮ সাল থেকে প্রতিটি নির্বাচনেই ভার্জিনিয়া ডেমোক্র্যাট প্রার্থীই জয় ছিনিয়ে এনেছেন।


More News Of This Category