• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

জামালপুরে ডিবির হাতে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
সোমবার, ২৩ জুন, ২০২৫

জামালপুর জেলার বিভিন্ন স্থানে প্যারালাল অভিযান করে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ডিবির অফিসার ইনচার্জ নাজমুস সাকিব।
ডিবি কার্যালয় সুত্রে জানা যায়, জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-১ এর অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব এর নেতৃত্বে এসআই মোঃ আবু বকর সিদ্দিক, এসআই মোঃ আতিকুর রহমান, এসআই মোঃ আব্দুল আল আজাদ, এসআই মোঃ সোহাগ রানা ও এসআই মোঃ আব্দুল মতিন এর তত্ত্বাবধানে গত ২৪ ঘন্টায় একযোগে পরিচালিত প্যারালাল মাদকবিরোধী অভিযানে মোট ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধারসহ ০৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জামালপুর ডিবি । তারা হলেন জামালপুর শহরের লাঙ্গলজোড়া ঘুন্টিঘর মরহুম আব্দুল গণির ছেলে মোঃ আব্দুল মিঠুন @ মোঃ আব্দুল রুবেল (৩৬),মেলান্দহ ঝাউগড়া এলাকার মো: জাকির হোসেনের ছেলে মোঃ ফরহাদ আলম @ তাপস (২৬), শহরের শাহজাদপুর এলাকার মো: উমেদ আলীর ছেলে মোঃ আহালু @ মইনুদ্দীন (৩২),মাদারগঞ্জ উপজেলার পশ্চিম জৈটা পাড়া এলাকার মরহুম আব্দুল জলিলের ছেলে মোঃ মিন্টু (৩৮), ভেলামারী এলাকার মো: মোন্নাত এর ছেলে মোঃ সাগর (৩২)।
এ বিষয়ে জামালপুর ডিবির অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব জানান, এ সকল অভিযান পরিচালনার সময় মাদক ব্যবসায়ীদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের আদালতে প্রেরণ করা হয়েছে।

কথা হলে জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা সাংবাদিকদের জানান, ডিবি পুলিশের এই সফল অভিযান জামালপুরে মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করেছে। পুলিশ সবসময় জননিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট। মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি চলমান থাকবে। এই ধরনের অভিযানের মাধ্যমে আমরা সমাজ থেকে মাদক নির্মূলে আরও এক ধাপ এগিয়ে গিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে জেলা বাসীকে অনুরোধ করে পুলিশ সুপার আরো বলেন,মাদক ও অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন। আপনার সহযোগিতা আমাদের সমাজকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


More News Of This Category