• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে গঙ্গাচড়ায় সাংবাদিকদের মানববন্ধন

সংবাদদাতা:
শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

গাজীপুরে ‘দৈনিক প্রতিদিনের কাগজ’ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং ‘দৈনিক বাংলাদেশের আলো’ পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন-কে সন্ত্রাসী কায়দায় রাস্তার পাশে ফেলে ইট দিয়ে পা থেঁতলে দিয়ে শরীরের উপর নৃত্য করার মত ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর চলমান নির্যাতন-নিপীড়ন, হুমকির বিরুদ্ধে গঙ্গাচড়া উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ ও সচেতন মহলের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি সাজু আহম্মেদ লাল এর সভাপতিত্বে ও গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী রায়হান সিরাজী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নায়েবুজ্জামান, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজীব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারী ইউনুস আলী, নাগরিক পার্টির উপজেলার প্রধান সমন্বয়কারী রিফাতুজ্জামান চৌধুরী, রংপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারী শফিকুল ইসলাম চাঁদ, বকসা বৃদ্ধাশ্রমের পরিচালক রেজাউল করিম, দৈনিক আখিরার গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি জাকিরুল ইসলাম মন্টু, নিউজ ২৪ ও সংবাদের প্রতিনিধি সুজন আহমেদ, রাজধানী টিভির রংপুর প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুল, খোলা কাগজ ও আমাদের প্রতিদিন এর নিজস্ব প্রতিবেদক নির্মল রায়, মানবজমিন প্রতিনিধি আব্দুল বারী স্বপন, ভোরের ডাক প্রতিনিধি সবুজ মিয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুরে নয়, সারাদেশেই এখন সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


More News Of This Category