• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
গংগাচড়ায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ ঈদুল আযহায় রংপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মেহেরুজ্জামান জেপলিন ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা রেজাউল করিম ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আলমবিদিতর ইউনিয়ন ও দেশবাসীকে বিএনপি নেতা মোঃ মোস্তাফিজার রহমানের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে ঢাকা মহানগর উত্তর জিয়ামঞ্চের সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদের শুভেচ্ছা ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা তপন কুমার রায় ডোমারে আকিজ ইলেকট্রিক মোটরসাইকেল শোরুমের যাত্রা শুরু দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন

খেলাধুলায় মাদকমুক্ত সমাজ গড়ার ডাক

মোঃ বেলাল মিয়া। সাদুল্যাপুর, গাইবান্ধা
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

‘খেলা হোক মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য’—এই স্লোগানকে সামনে রেখে গত ২৫শে আগস্ট গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১নং খোদদ কোমলপুর ইউনিয়নে একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কিসমত দুর্গাপুর সরকারি বিদ্যালয় মাঠে আয়োজিত এই গ্রাম ও ইউনিয়ন পর্যায়ের টুর্নামেন্টের উদ্বোধন করে গণঅধিকার পরিষদ।

খেলার সভাপতিত্ব করেন ১১নং খোদদ কোমলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নওশা আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের গাইবান্ধা জেলা সহ-সভাপতি জনাব মোঃ আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব শরিফুল ইসলাম, গণ অধিকার পরিষদের খাদ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা সহ-দপ্তর সম্পাদক মোঃ বেলাল মিয়া এবং যুব অধিকার পরিষদের মোঃ হাসু মিয়া।

এই টুর্নামেন্টটি স্থানীয় পর্যায়ে খেলাধুলার মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। গণঅধিকার পরিষদের স্থানীয় কর্মী ও খেলাপ্রেমী সাধারণ জনগণের উপস্থিতিতে এই উদ্যোগটি ব্যাপক সাড়া ফেলেছে। সুশীল সমাজ মনে করছে, এমন আয়োজন তরুণদের মাদকের পথ থেকে সরিয়ে সুস্থ জীবনযাপনে উৎসাহিত করবে।


More News Of This Category