• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ: এক বোতল তেল কিংবা রেজার নয়, প্রশ্ন সীমান্ত নিরাপত্তার জামালপুরে পৈতৃক ভিটা রক্ষা ও হামলাকারীদের শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ডিমলা-নাউতারা সড়কে বেহাল দশা ও সীমাহীন দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি হাজারো মানুষের লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৩৯৮ বোতল মাদকসহ গ্রেপ্তার ২ দক্ষিণ বেতগাড়ী বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইন্সট্রাক্টর এরশাদুল হক, শিক্ষার্থীদের পাঠ যাচাইয়ে সন্তোষ অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুরের ক্যাফে গ্রিন ভ্যালি থেকে ডিবি পুলিশের অভিযানে আটক ৫ গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ গ্রাম পুলিশ সদস্য পুরস্কৃত বীরগঞ্জের ৫ হিমাগারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৭ কোটি ২৯ লাখ টাকা আদায়, ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ী নোয়াখালীতে ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত হুজুরকে গণধোলাই শেষে পুলিশে দিলেন জনতা

কচাকাটায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার এবং অপমৃত্যু মামলা দায়ের

আবু সাঈদ, কুড়িগ্রাম ( নাগেশ্বরী, কুড়িগ্রাম )
শনিবার, ৬ জুন, ২০২৬

কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার নদীবেষ্টিত নারায়ণপুর ইউনিয়নের পদ্মারচর এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ৯ বছরের শিশু হালিমা খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দ্বিতীয় শ্রেণির এই শিক্ষার্থীর এমন চলে যাওয়া পুরো এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পদ্মারচরের পাগলার বাজার এলাকার নিজ ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হালিমা খাতুন স্থানীয় বাসিন্দা হেলাল মণ্ডলের মেয়ে এবং পারিবারিক নানা সংকটের কারণে দীর্ঘদিন ধরে সে তার দাদা-দাদির আদরে বড় হচ্ছিল।

পারিবারিক এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, হালিমা খাতুন তার দাদা-দাদির সঙ্গে পাশের বাজারে তাদের হোটেলের কাজে সারাদিনই ছিল। চঞ্চল এই শিশুটি সন্ধ্যার দিকে বাইরে যাওয়ার কথা বলে বাজার থেকে বের হয়ে যায়। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও সে ফিরে না আসায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে তার দাদি বেইলা বেগম ঘরের ভেতর গিয়ে বিছানার ওপর বাঁশের ধরনার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় হালিমাকে ঝুলতে দেখেন।

দাদির আর্তচিৎকারে চারপাশ থেকে ছুটে আসেন প্রতিবেশী আল-আমিন, দেলবার হোসেন, সাইদুল হক, চাচা জিয়াউর রহমান জিয়া ও দাদা আরমান মণ্ডলসহ স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত শিশুটিকে নিচে নামালেও ততক্ষণে সব শেষ হয়ে গেছে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, চৌকিদার ও চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, খবর পাওয়ার পরপরই তিনি কচাকাটা থানাকে বিষয়টি অবহিত করেন। পরদিন শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায়।

ভেতরে ভেতরে এক চরম পারিবারিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল শিশুটি। হালিমার বাবা হেলাল মণ্ডল জীবিকার তাগিদে টাঙ্গাইলে হাড়ভাঙা খাটুনি খাটেন। ঈদের আগে বাড়িতে এসে চারদিন পরিবারের সঙ্গে কাটিয়ে আবার কর্মস্থলে ফিরে যান। তার মা আমেলা বেগম প্রায় দুই বছর আগে পারিবারিক বিচ্ছেদের পর অন্যত্র বিয়ে করে চলে যান। মায়ের স্নেহ থেকে বঞ্চিত শিশুটির মাথার ওপর ছিল না স্থায়ী ছাদও। নদীভাঙনের শিকার হয়ে পরিবারটি বর্তমানে সরকারি আবাসনের জায়গায় একটি টিনের ঘরে কোনোমতে বসবাস করছে।

এত ছোট একটা শিশুর এমন চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা। ঘটনার প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী ওয়ার্ডের সদস্য কবিরুল ইসলাম কবির বলেন, এতটুকু একটি শিশুর পক্ষে এমন কাজ করা স্বাভাবিক মনে হচ্ছে না। এর পেছনে অন্য কোনো কারণ বা কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা গভীরভাবে তদন্ত করা প্রয়োজন।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল কার্যক্রম সম্পন্ন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচা জিয়াউর রহমান বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন, যার নম্বর ৫, তারিখ ০৬ জুন ২০২৬। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত এবং নিশ্চিতভাবে জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।


এরকম আরও সংবাদ