• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খিদিরপাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা শেখ মহসিন ফুলবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজা ও এস্কাফসহ গ্রেপ্তার ৪, র‌্যাবের অভিযান নীলফামারীর সৈয়দপুরে পুকুরপাড় থেকে তাজা ধাতব গ্রেনেড উদ্ধার করল র‌্যাব  করতোয়ার পাড়ে থেমে গেল একটি কণ্ঠ: ওপারে ভালো থাকুন জগেশ দা গঙ্গাচড়ায় রি.কে.এস পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ডিমলা খাদ্য গুদামে একের পর এক অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ বীরগঞ্জে সংসদ সদস্য মনজুরুল ইসলামকে ওলামা দলের পাল্টাপুর ইউনিয়ন কমিটির ফুলেল শুভেচ্ছা বীরগঞ্জে জমকালো আয়োজনে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু নীলফামারীতে রেঞ্জ ডিআইজি: শৃঙ্খলা ও জনআস্থাই পুলিশের মূল শক্তি

এমপিওভুক্তিতে বৈষম্য: হতাশায় অনার্স-মাস্টার্স কোর্সের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার (পঞ্চগড়)
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

অনার্স-মাস্টার্স বেসরকারি কলেজের শিক্ষকদের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এ অন্তর্ভুক্তিকরণ এবং এমপিও ভুক্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই প্রস্তাবটি বর্তমানে সচিবালয়ে আলোচনাধীন রয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে শিক্ষকদের এমপিও ভুক্তি চূড়ান্ত হবে। এতে অনার্স-মাস্টার্স শিক্ষকদের মাঝে আশার সঞ্চার হলেও, একই কোর্সে একই বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা হতাশায় পড়েছেন।

 

হতাশাগ্রস্ত এই কর্মচারীদের মধ্যে রয়েছেন সেমিনার সহকারী, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহায়কগণ।

 

অনার্স-মাস্টার্স কোর্সের কয়েকজন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী জানিয়েছেন, তাঁরা বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছেন যে শুধু ৩৫০০ জন শিক্ষককে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এ অন্তর্ভুক্তিকরণ এবং এমপিও ভুক্তি প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত ও এমপিওভুক্তির প্রক্রিয়াভুক্ত হলেও, সেমিনার সহকারী, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহায়কগণকে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এ অন্তর্ভুক্ত করা হচ্ছে না।

 

জগদল ডিগ্রি কলেজের অনার্স-মাস্টার্স কোর্সের অফিস সহকারী মো. রাজু মিয়া বলেন, একই দেশে এক বিধি মোতাবেক নিয়োগ হলেও তাঁদের প্রতি বৈষম্য করা হচ্ছে। এতে তাঁরা হতাশ হয়েছেন।

 

একই কলেজের সেমিনার সহকারী মোছাঃ নাসরীন বেগম বলেন, ইতিমধ্যে বাংলাদেশের ৪৯৫টি কলেজের শিক্ষকদেরকে এমপিওভুক্ত করা হয়েছে। কিন্তু তৃতীয় শ্রেণির কর্মকর্তা হওয়া সত্ত্বেও তাঁদেরকে জনবল কাঠামোতে আনা হয়নি, এজন্য তাঁরা ব্যথিত।

 

এ সময় তাঁরা বিষয়টি বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজসমূহের অনার্স-মাস্টার্স কোর্সে সেমিনার সহকারী, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহায়কগণকে শিক্ষকদের সঙ্গে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এ অন্তর্ভুক্তিকরণ এবং এমপিও ভুক্তি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


এরকম আরও সংবাদ