• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ: এক বোতল তেল কিংবা রেজার নয়, প্রশ্ন সীমান্ত নিরাপত্তার জামালপুরে পৈতৃক ভিটা রক্ষা ও হামলাকারীদের শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ডিমলা-নাউতারা সড়কে বেহাল দশা ও সীমাহীন দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি হাজারো মানুষের লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৩৯৮ বোতল মাদকসহ গ্রেপ্তার ২ দক্ষিণ বেতগাড়ী বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইন্সট্রাক্টর এরশাদুল হক, শিক্ষার্থীদের পাঠ যাচাইয়ে সন্তোষ অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুরের ক্যাফে গ্রিন ভ্যালি থেকে ডিবি পুলিশের অভিযানে আটক ৫ গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ গ্রাম পুলিশ সদস্য পুরস্কৃত বীরগঞ্জের ৫ হিমাগারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৭ কোটি ২৯ লাখ টাকা আদায়, ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ী নোয়াখালীতে ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত হুজুরকে গণধোলাই শেষে পুলিশে দিলেন জনতা

ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা রেজাউল করিম

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহার আনন্দ ও ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রংপুর বকসা বৃদ্ধাশ্রম পরিবারের প্রতিষ্ঠাতা রেজাউল করিম। ত্যাগের এই উৎসবকে কেন্দ্র করে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক বার্তা দিয়েছেন তিনি।

এক বিশেষ শুভেচ্ছা বার্তায় বৃদ্ধাশ্রম বকসা রংপুর পরিবারের প্রতিষ্ঠাতা রেজাউল করিম বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের কেবল ত্যাগের শিক্ষাই দেয় না, বরং এর ভেতরে লুকিয়ে আছে গভীর ভালোবাসা ও মানবসেবার এক মহান শিক্ষা। এই ঈদের আনন্দকে পূর্ণতা দিতে আমাদের সকলের উচিত সমাজের অসহায়, বয়োজ্যেষ্ঠ এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ানো। তাদের মুখে হাসি ফোটানো এবং দুঃখ ভাগ করে নেওয়াই হোক এই বারের ঈদে আমাদের প্রধান প্রত্যয়।

তিনি তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই সার্থক হয় যখন তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়। মহান আল্লাহ তায়ালা যেন সকলের কোরবানি এবং ত্যাগ কবুল করে নেন সেই প্রার্থনাও করেন তিনি। একই সাথে এই উৎসবের উসিলায় দেশ ও জাতির সামগ্রিক জীবনে যেন অনাবিল শান্তি, সুখ এবং সমৃদ্ধি বয়ে আসে, সেই আশাবাদ ব্যক্ত করেন।

বৃদ্ধাশ্রম বকসা রংপুর পরিবারের পক্ষ থেকে সমাজের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে রেজাউল করিম সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি মনে করেন, পারস্পরিক সৌহার্দ্য এবং সহমর্মিতার মাধ্যমেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব, যা এই ঈদের অন্যতম মূল শিক্ষা।


এরকম আরও সংবাদ