• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর ব্যুরো প্রধান
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত জামালপুর জেলা সেনেটারী টাইলস, মোজাইক নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে আজ এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

“মহান মে দিবস সফল ও সার্থক হোক” এই স্লোগানকে সামনে রেখে র‍্যালিটি প্রধান কার্যালয় সংলগ্ন জরিনা মিয়া স্কুল মাঠ থেকে শুরু হয়। র‍্যালিতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লম্বাগাছ ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে দলীয় কার্যালয়ে শেষ হয়।

র‍্যালিতে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দাবি তুলে ধরা হয়। শ্রমিক নেতারা তাদের বক্তব্যে ঐক্যবদ্ধভাবে ন্যায্য অধিকার আদায়ের জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

উক্ত র‍্যালিতে জামালপুর জেলা সেনেটারী টাইলস, মোজাইক নির্মাণ শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফু, সদস্য সচিব মো. রাসেল, কার্যকরী সদস্য মো. সুমন মিয়া এবং কোষাধ্যক্ষ মো. মাহফুজুর রহমান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছর ১ মে বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক হিসেবে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত হয়।


More News Of This Category