রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে শিক্ষার্থীদের সহায়তায় স্কুল ব্যাগ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেতগাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল থেকে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে ইউনিয়নের ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রান্তিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। প্রতিটি বিদ্যালয়ে ১৮টি করে ব্যাগ দেওয়া হয়েছে।
এছাড়াও ইউনিয়নের তিনটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়, যা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাইমিন ইসলাম মারুফ, সচিব আতাউর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম, নজরুল ইসলাম হুকমাসহ অন্যান্য সদস্য ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।