1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

রংপুরে বৃদ্ধকে গলাকাটা অবস্থায় উদ্ধার, পরে সন্দেহভাজনদের গণপিটুনি

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

রংপুরে এক বৃদ্ধকে গলাকাটা অবস্থায় উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই ঘটনার জেরে পরে সন্দেহভাজন কয়েকজনকে গণপিটুনির ঘটনাও ঘটেছে।
রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে আবু বক্কর (৬০) নামে ওই বৃদ্ধকে গত ২৬ মার্চ সকাল আনুমানিক ১০টা ১৮ মিনিটে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
স্থানীয়দের ধারণা, এটি একটি পরিকল্পিত হামলা হতে পারে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ভুক্তভোগীর স্বজনরা।
এদিকে, ঘটনার প্রায় এক মাস পর ২৯ এপ্রিল বিকেলে একই এলাকার পাঁচপাড়া গ্রামে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের ওপর গণপিটুনির ঘটনা ঘটে। খবর পেয়ে কোতয়ালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুনরায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠায়।
আটক ব্যক্তিরা সবাই একই ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত রহস্য উদঘাটনে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2026