• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ডোমারের চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার ডোমারে চাঞ্চল্যকর একরামুল হত্যা মামলার প্রধান আসামি ইয়ানুর ঢাকা থেকে গ্রেপ্তার ডোমারে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ রংপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫ ওজনে কম ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে রংপুরে ২ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জামালপুরের রাণীগঞ্জে বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে বেনাপোলে পরিবেশ প্রতিমন্ত্রীর কঠোর বার্তা পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রম শুরু ঘোড়াঘাটে ১৯৯০ পিস ইয়াবাসহ ঝালকাঠির যুবক গ্রেপ্তার

বগুড়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নামে মামলা

সংবাদদাতা:
শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

বগুড়া জেলা বিএনপির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার এক মাস পর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপুসহ ৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রাত ৮টায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি অফিসে হামলা চালান। তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এ ঘটনায় গত বুধবার রাতে বগুড়া সদর থানায় আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুসহ ৮২ জনের নামে মামলা দায়ের করেছেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক রহিমা খাতুন মেরী।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, মামলার পর বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক আব্দুল লতিফকে গ্রেফতার করেছে পুলিশ। এজাহারভুক্ত এই আসামিকে শিবগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এরকম আরও সংবাদ