• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারের চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার ডোমারে চাঞ্চল্যকর একরামুল হত্যা মামলার প্রধান আসামি ইয়ানুর ঢাকা থেকে গ্রেপ্তার ডোমারে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ রংপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫ ওজনে কম ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে রংপুরে ২ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জামালপুরের রাণীগঞ্জে বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে বেনাপোলে পরিবেশ প্রতিমন্ত্রীর কঠোর বার্তা পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রম শুরু ঘোড়াঘাটে ১৯৯০ পিস ইয়াবাসহ ঝালকাঠির যুবক গ্রেপ্তার

মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা আনন্দ গ্রেফতার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
বুধবার, ২৮ মে, ২০২৫

অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা শ্রী আনন্দ বাদ্যকার(৪৩)কে গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ । তিনি সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ডা গ্রামের মৃত মাখন বাদ্যকার@বুদু বাদ্যকারের ছেলে। সরিষাবাড়ি থানায় হস্তান্তরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে বুধবার (২৮ মে) বিকাল ৪ টায় নিশ্চিত করেছেন ডিবির ওসি মো: নাজমুস সাকিব। তিনি সাংবাদিকদের জানান, জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আসাদুজ্জামান ও এসআই সুমন চন্দ্র সরকার এর সমন্বয়ে ঘঠিত ডিবি-১ এর একটি চৌকশ অভিযানিক দল মঙ্গলবার রাত সাড়ে নয়টায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে আন্তঃ জেলার চোর চক্রের প্রধান আসামী আনন্দকে গ্রেফতার করা হয়। তিনি দেশের বিভিন্ন থানায় ৮ টি মামলার আসামী। এ ছাড়াও তার নামে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় জামালপুর ডিবি পুলিশ।


এরকম আরও সংবাদ