• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারের ৮ মেধাবী শিক্ষার্থীকে ১ লাখ ৮৬ হাজার টাকার মেধাবৃত্তি প্রদান কক্সবাজারের লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অভিযুক্ত রিফাত পিরোজপুর থেকে গ্রেপ্তার ডোমারের চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার ডোমারে চাঞ্চল্যকর একরামুল হত্যা মামলার প্রধান আসামি ইয়ানুর ঢাকা থেকে গ্রেপ্তার ডোমারে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ রংপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫ ওজনে কম ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে রংপুরে ২ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জামালপুরের রাণীগঞ্জে বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ, শিবির নেতাকে বহিষ্কার

সংবাদদাতা:
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

বরিশালের গৌরনদীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপের অভিযোগে মাইনুল ইসলাম পলাশ নামের এক শিবির নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ওই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে শিবির।

মাইনুল ইসলাম উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে। তিনি গৌরনদী উপজেলা শিবিরের সেক্রেটারি।

শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলা সেক্রেটারির পদ থেকে মাইনুলকে স্থায়ীভাবে বহিষ্কার করে চিঠি দেন ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা শাখার সভাপতি আকবর হোসেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) দিনগত রাতে উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রাম থেকে প্রবাসীর স্ত্রী তাকে আটক করেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাইনুল ইসলাম বদরপুর গ্রামের মুসল্লি বাড়ি মসজিদের ইমাম ছিলেন। ইমামতি করা অবস্থায় মসজিদ সংলগ্ন পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে প্রায়ই তিনি ওই নারীর ঘরে যাতায়াত করতেন। শুক্রবার (১৪ মার্চ) ভোরের দিকে ওই নারীর ঘরে ঢুকে অসামাজিক কাজে লিপ্ত হন মাইনুল। এসময় স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করেন।

গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল জানান, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে নারীসহ মাইনুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়। শুক্রবার দুপুরে আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এরকম আরও সংবাদ