• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রাইব্রেকারে হারাগাছের জয় শশুর বাড়ির ১৩ লাখ টাকার গহনা নিয়ে ভাগা ঘরজামাই অবশেষে ধরা জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অতীতের আন্দোলনের তুলনা নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান পটুয়াখালীতে ইমাম-খতিরসহ ৩ জনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীই মিথ্যা অভিযোগে গ্রেপ্তার গঙ্গাচড়ায় ফিলিং স্টেশনে পরিমাপে ত্রুটি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও কর্মী আটক পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রমের শুভ সূচনা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির ৫০টি থানার রাইটারদের গণবদলি টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারের ৮ মেধাবী শিক্ষার্থীকে ১ লাখ ৮৬ হাজার টাকার মেধাবৃত্তি প্রদান কক্সবাজারের লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি

মোশাররফ হোসেন, বীরগঞ্জ দিনাজপুর
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে পুকুরে ডুবে ঠাকুর মনি দেবনাথ রুদ্র (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

 

একই সাথে অনিন্দ রায় বিষ্ণু (১৫) নামে সহপাঠী হাসপাতালে ভর্তি রয়েছে।

 

মঙ্গলবার ২৫ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ চত্বর পুকুরে এ ঘটনা ঘটেছে।

 

মৃত্যু ঠাকুর মনি দেবনাথ বিরল রুদ্রপুরের তরঞ্জা গ্রামের স্কুল শিক্ষক শ্যামল দেবনাথের ছেলে ও ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনে ৯ম শ্রেণির ছাত্র এবং আহত অনিন্দ রায় বিষ্ণু কাহারোল উপজেলার উচিতপুর গ্রামের নিত্য চন্দ্র রায়ের ছেলে।

 

তারা উভয় একই শিক্ষা প্রতিষ্ঠানে ৯ম শ্রেণির ছাত্র।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে প্রায় ৪/৫ জন সহপাঠী ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের পাশেই উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায়।

 

এ সময় ঠাকুর মনি দেবনাথ ও অনিন্দ রায় পানিতে তলিয়ে যায়। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম দীর্ঘক্ষন ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে একজনকে মৃত এবং অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঠাকুর মনি দেবনাথ কে মৃত ঘোষণা করেন।

 

অপর সহপাঠী চিকিৎসাধীন রয়েছে। প্রধান শিক্ষক সায়েম ইসলাম অনাকাঙ্খিত মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেছেন।

 

এ বিষয়ে মৃতের বাবা শ্যামল দেবনাথ আবেগ ভরা কন্ঠে সাংবাদিকদের মৌখিক অভিযোগ করে জানান, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ অব্দুল গফুর বলেন ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হবে। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। থম থম অবস্থা বিরাজ করছে।


এরকম আরও সংবাদ