• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অভিযুক্ত রিফাত পিরোজপুর থেকে গ্রেপ্তার ডোমারের চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার ডোমারে চাঞ্চল্যকর একরামুল হত্যা মামলার প্রধান আসামি ইয়ানুর ঢাকা থেকে গ্রেপ্তার ডোমারে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ রংপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫ ওজনে কম ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে রংপুরে ২ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জামালপুরের রাণীগঞ্জে বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে বেনাপোলে পরিবেশ প্রতিমন্ত্রীর কঠোর বার্তা

১০ লাখ টাকা ঘুস দাবির অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

সংবাদদাতা:
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ঘুসের অভিযোগ নিয়ে থানায় মামলা করতে গেলে বাদীকে মারধরের ঘটনায় রংপুর মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ শিবলী কায়সারকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের উপমহাপরিদর্শক (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম সই করা এক চিঠিতে রোববারের (১৬ মার্চ) মধ্যে তাকে রিপোর্ট করতে বলা হয়।

এর আগে ১৪ মার্চ ঘুস চাওয়ার অভিযোগে রংপুরের স্থানীয় ব্যবসায়ী লিপি খান ভরসা তার ম্যানেজার পলাশ হাসানকে উপকমিশনার শিবলী কায়সারের বিরুদ্ধে মামলা করতে কোতোয়ালি থানায় পাঠান। এসময় পলাশকে থা নাতেই বেধড়ক পেটান পুলিশের ওই কর্মকর্তা। একপর্যায়ে তাকে গুলি করতে সহকর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন।

এরপর ১১ মার্চ শিবলী কায়সারের বিরুদ্ধে ঘুসের অভিযোগ জানিয়ে পুলিশ সদরদপ্তর, মহানগর পুলিশ কমিশনার ও সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দেন লিপি খান।

শুক্রবার সকালে তাকে উপকমিশনার (অপরাধ) থেকে বদলি করে উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এর দায়িত্ব দেওয়া হয়েছিল।

এর একদিন পর শনিবার (১৫ মার্চ) রংপুর মহানগর পুলিশ থেকে সদরদপ্তরে তাকে সংযুক্তের আদেশ জারি করা হয়।


এরকম আরও সংবাদ