• সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

সোনাহার ইউনিয়ন এনসিপি’র নতুন প্রধান সমন্বয়ক হলেন ইউপি সদস্য শাহিনুর রহমান

লালন সরকার ।। দেবীগঞ্জ, পঞ্চগড়
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহিনুর রহমান জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর নতুন প্রধান সমন্বয়ক হিসেবে পদ পেয়েছেন।

 

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় দেবীগঞ্জ পৌর শহরের বিজয় চত্বর থেকে এনসিপি’র কমিটি প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শাহিনুর রহমানের উপস্থিত না থাকায় প্রথমে তার নাম প্রকাশ করা হয়নি, তবে পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম মোবাইলের মাধ্যমে তার নাম ঘোষণা করেন।

 

পদপ্রাপ্তির পর ১ ডিসেম্বর শাহিনুর রহমান তার ফেসবুক আইডিতে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে পদ-পদবী পাওয়ায় উৎসাহ প্রকাশ করেন।

 

এ বিষয়ে ইউপি সদস্য শাহিনুর রহমান বলেন, তার পরিবার বিএনপির সাথে যুক্ত হলেও, দীর্ঘদিন তিনি বিএনপিকে ভালোবেসে আসছিলেন। তিনি বলেন, এনসিপি’র কার্যক্রমে তার আগ্রহ এবং দলের মানসিকতা তাকে এই দলে যুক্ত হওয়ার প্রেরণা দিয়েছে। দলের কার্যক্রম ভালো ও মানুষকে উৎসাহিত করার জন্য তিনি নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাবেন। শাহিনুর রহমান আরও জানান, পঞ্চগড়-২ এনসিপি প্রার্থী মোঃ মাসুদ পারভেজের হাত ধরেই তিনি এই দলে যোগদানের সুযোগ পেয়েছেন।

 

এ বিষয়ে পঞ্চগড়-২ আসনের এনসিপি প্রার্থী মোঃ মাসুদ পারভেজ বলেন, সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের প্রধান সমন্বয়ক হিসেবে ইউপি সদস্য শাহিনুর রহমানকে পদ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত না থাকায় তার নাম তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হয়নি। পরবর্তীতে তাকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।


More News Of This Category