• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ১০ লাখ টাকার ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার, উদ্ধার ৪৬৪০ পিস ট্যাবলেট দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠিত, সভাপতি আতিকুর ও সহ-সভাপতি নয়ন দেবীগঞ্জে মাদক ও স্মার্টফোন আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের ব্যতিক্রমী লাল কার্ড প্রদর্শন জাতীয় মৎস্য পক্ষের আয়োজনে ফাঁকা চেয়ার, চাষিরাই জানেন না কর্মসূচির খবর রংপুর মেডিকেলকে দালালমুক্ত করতে ৩০ দিনের রোডম্যাপ শুভ জন্মদিন: মাটির মানুষ জাহিদুজ্জামান রাছেল কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ১৪৭ বোতল এসকাফসহ যুবক গ্রেফতার দিনাজপুরের বীরগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ও মাছের পোনা অবমুক্ত রংপুরে পরীক্ষার ফি নিয়ে মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগ, ঘটনার পর থেকে শিক্ষক পলাতক বীরগঞ্জ মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক: স্বচ্ছ নিয়োগের দাবিতে মানববন্ধন

সরকারের পদক্ষেপে ইসলামবিরোধীরা যেন আশকারা না পায়: মামুনুল হক

সংবাদদাতা:
সোমবার, ১০ মার্চ, ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, একশ্রেণির ধর্মবিদ্বেষী মুসলমানদের বিভিন্ন উপায়ে উসকানি দেন। সরকার এসব উসকানিদাতার বিরুদ্ধে যথাসময়ে উপযুক্ত ব্যবস্থা নিতে পারছে না। বরং কোনো কোনো ক্ষেত্রে সরকারের পদক্ষেপ উল্টো। সরকারের প্রতি তাদের আহ্বান, প্রশাসনের পদক্ষেপে যেন ইসলামবিরোধীরা আশকারা না পান।

রোববার (৯ মার্চ) বিকেলে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক ঘটনাবলির বিশ্লেষণ ও মূল্যায়ন নিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে মামুনুল হক এ কথা বলেন। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মামুনুল হক বলেন, মুসলমানদের কাছে রমজান অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত মাস। তিনি বিশেষভাবে এই মাসে সব ধরনের ‘বেহায়াপনা ও অশ্লীলতা’ বন্ধ রাখার জন্য আহ্বান জানিয়ে বলেন, তারপরও একশ্রেণির ধর্মবিদ্বেষী ইমানদার মুসলমানদেরকে বিভিন্ন উপায়ে উসকানি দেন। ধর্মপ্রাণ মুসলমানদের সচেতনতার সঙ্গে এসব উসকানির জবাব দিতে হবে।

সম্প্রতি নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘অদম্য নারী’ পুরস্কার দেওয়ার বিষয়টি উল্লেখ করে মামুনুল হক বলেন, ‘এ ধরনের প্রমোট নারীত্বের প্রকৃত মর্যাদা ও স্বাভাবিক পরিচয়কে বিকৃত করার অপপ্রয়াস এবং নারী সমাজের প্রতি চরম অবমাননাকরও বটে।’

মামুনুল হক বলেন, অবিলম্বে এ পুরস্কার বাতিল করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিমূলক, সমাজবিরোধী ও ইসলামবিরোধী কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে।

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মামুনুল হক বলেন, শিশুটির সর্বোচ্চ চিকিৎসা–সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অবিলম্বে অপরাধীদের যথাযথ দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করতে হবে।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন, সহ-প্রশিক্ষণ মাওলানা হাসান জুনাইদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুল মুমিন, মাওলানা আনোয়ার রাজী, মাওলানা ছানাউল্লাহ আমিনী, মাওলানা রাকিবুল ইসলাম প্রমুখ।


More News Of This Category