• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাতীবান্ধায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় র‍্যাবের হাতে দুইজন গ্রেফতার সুনামগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী কবি রেজাউল করিম ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে রিপোর্ট আটকে রাখার অভিযোগ পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারে প্রতিমন্ত্রীর ভাতা ও কর্মসংস্থান: অনন্য রাজনৈতিক ও মানবিক নজির স্থাপন করলেন ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের পাশে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, করলেন চাকুরীর ব্যবস্থা ডোমারে টানটান উত্তেজনার নারী ফুটবল প্রীতি ম্যাচে ট্রাইবেকারে বগুড়া দলের জয় ঠাকুরগাঁওয়ে বসতঘর থেকে ৩৫৩ বোতল ফেনসিডিলসহ দম্পতি গ্রেফতার, নগদ টাকা উদ্ধার ডোমারে দিনব্যাপী হিমোগ্লোবিন পরীক্ষা ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন ডোমারে উন্নত প্রযুক্তির সেবা নিয়ে মাদার ডেন্টাল কেয়ারের নতুন যাত্রার উদ্বোধন ডোমারে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ১০, বিভিন্ন মেয়াদে সাজা ডোমারে জোড়াবাড়ীতে এক অসহায় পরিবারের জমি দখলের চেস্টা

শার্শায় স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী পালন

রফিকুল ইসলাম, বেনাপোল
শুক্রবার, ৩০ মে, ২০২৫

যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদার সাথে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ৪৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৩০) মে বিকালে শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি, সাবেক সভাপতি আলহাজ খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু।

এ সময় বক্তারা বলেন দীর্ঘ ১৭ বৎসর বিভিন্ন সময় স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসর দ্বারা হামলা, মামলার শিকার হয়েছি। এমনকি আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের মহান স্বাধীনতাার ঘোষক জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পর্যন্ত পালন করতে দেওয়া হতো না। যারা দিত না, তাদের মনে রাখা উচিত যার জন্ম না হলে, বাংলাদেশ স্বাধীন হতো না, সেই নেতার শাহাদৎ বার্ষিকী পালনে বাধাগ্রস্ত করা হতো।

গত ৫ই আগস্ট ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীন বাংলাদেশ ফিরে পেয়েছি এবং আমাদের নেতার শাহাদাত বার্ষিকী সহ সকল কর্মসূচি পালন করতে পারছি।

তারা আরো বলেন আমরা আন্তরিকতার সাথে লক্ষ্য করছি যারা দীর্ঘদিন যাবত দলের দুঃসময়ে যারা পাশে ছিল না ও স্বৈরাচারী সরকারের সাথে আতাত করে চলেছে ও সুযোগ সুবিধা নিয়েছে, তারা এখন সক্রিয় নেতা কর্মী, এর সকল নেতাকর্মীদেরকে মদত দিচ্ছে দলের কিছু সুবিধাবাদী নেতা।

এ সমস্ত নেতাকর্মীদের কারণে দল আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনকি দূর্সময়ের রাজপথের আন্দোলন, সংগ্রামে পরীক্ষিত সক্রিয় নেতা, কর্মী নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। দলের অটুট ধরে রাখতে সুবিধাবাদী নেতা কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, সালাহউদ্দিন আহমেদ, তাজউদ্দিন আহমেদ, সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, সদর ইউনিয় ন বিএনপির সভাপতি ওসমান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, যুগ্ম আহবায়ক সবুজ হাসান, আব্দুর রশিদ, আওরঙ্গজেব, মনিরুল ইসলাম মনি, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, সম্পাদক সাখাওয়াত হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম খান চয়ন, সদস্য সচিব সবুজ হাসান খান সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category