• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
পীরগঞ্জে নারী নির্যাতনের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শ্যামল চন্দ্র দিনাজপুরে গ্রেপ্তার শার্শায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় সহায়তা পেলেন দুই প্রতিবন্ধী গঙ্গাচড়ায় বাঁশঝাড় থেকে পরিত্যক্ত ওয়ান শ্যুটার পিস্তল জব্দ করল এসআরবি-১৩ সোনাডাঙ্গায় ফ্ল্যাটের দরজা ভেঙে নারী উদ্যোক্তা মনি খানের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জ-কাহারোলে ২৭৫টি মণ্ডপে মহা ধুমধামে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, প্রশাসনিক নিরাপত্তা জোরদার খুলনার লবণচরায় গ্রেফতারকৃত আসামির তথ্যে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার রূপসায় গুলি করে হত্যাচেষ্টা মামলায় ডিবি পুলিশের হাতে দুই আসামি গ্রেপ্তার খুলনা নগরীর ডাকবাংলা এলাকায় ড্রেন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগঔ ডিমলায় মাদ্রাসা শিক্ষার্থীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বীরগঞ্জে মরিচা হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

শার্শায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় সহায়তা পেলেন দুই প্রতিবন্ধী

মোঃ জাকির হোসেন, সিনিয়র রিপোর্টার বেনাপোল (শার্শা)যশোর
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: জীবনের কঠিন বাস্তবতায় পথ চলতে চলতে যখন আশার আলো প্রায় নিভে আসছিল, ঠিক তখনই নতুন করে বাঁচার স্বপ্ন জাগল যশোরের শার্শার দুই মানুষের মনে। ভিক্ষাবৃত্তির জীবনের অভিশাপ মুছে ফেলে নিজের শ্রমে মাথা উঁচু করে দাঁড়ানোর এক নতুন দিগন্ত খুলে গেছে তাদের সামনে। সরকারের সমাজসেবা উদ্যোগের হাত ধরে আত্মনির্ভরশীলতার প্রতীক হিসেবে তারা হাতে পেয়েছেন ব্যাটারি চালিত ভ্যান গাড়ি।

 

বৃহস্পতিবার সকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এক আবেগঘন পরিবেশে এই সহায়তার ভ্যান গাড়িগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। উপজেলার নিজামপুর ইউনিয়নের সিরাজুল ইসলাম ও ডিহি ইউনিয়নের রহিমা খাতুনের হাতে যখন নতুন ভ্যান গাড়ির চাবি তুলে দেওয়া হচ্ছিল, তখন তাদের চোখেমুখে ছিল বছরের পর বছর জমে থাকা কষ্ট ভোলার আনন্দ। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে এখন থেকে তারা ভিক্ষা নয়, বরং নিজেদের উপার্জনে সংসার চালাবেন।

 

সাহায্য পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন ৫৫ বছর বয়সী সিরাজুল ইসলাম এবং ৪৫ বছরের রহিমা খাতুন। জীবনের দীর্ঘ সময় মানুষের দ্বারে দ্বারে হাত পেতে বেঁচে থাকার তিক্ত অভিজ্ঞতা রয়েছে তাদের। নতুন ভ্যানটি পাওয়ার পর আবেগপ্লুত কণ্ঠে তারা জানান, এতদিন পেটের তাগিদে বাধ্য হয়ে ভিক্ষা করতে হয়েছে। আজ সরকারের দেওয়া এই সহায়তার কারণে তারা কাজ করে খাওয়ার সুযোগ পেলেন। এখন আর সমাজের কারো করুণার পাত্র হতে হবে না, নিজের ঘাম ঝরিয়েই তারা দিনযাপনের সম্বল জোগাড় করবেন।

 

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, ভিক্ষুকদের সমাজ থেকে দূর করে সমাজে তাদের মাথা উঁচু করে দাঁড় করানোর লক্ষ্যেই সরকার এই মহৎ কর্মসূচি হাতে নিয়েছে। অবহেলিত ও শারীরিকভাবে অক্ষম মানুষদের স্বাবলম্বী করার এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আশা করা যায়, এই ব্যাটারি চালিত ভ্যান ব্যবহার করে তারা সফলভাবে নিজেদের সংসার চালাতে পারবেন এবং সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করবেন।

 

সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই ভ্যান গাড়ি বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল খালেক উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সাংবাদিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই মানবিক মুহূর্তের সাক্ষী হন এবং সহায়প্রাপ্তদের নতুন জীবনের সাফল্য কামনা করেন।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ