• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আখ ক্ষেতে জুয়ার আসর থেকে ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড অনুসন্ধানী সাংবাদিকতার মুখে নীলফামারীতে অপসারিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দল নয়, মানুষই আমার প্রতীক: দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রার্থী ফরিদ সরকার বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার খগাখড়িবাড়ীর রাজনীতিতে সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এবং স্থানীয়দের মূল্যায়নের বিশ্লেষণ বীরগঞ্জে টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রায় বেনাপোল পৌরসভায় বিএনপির উদ্যোগ নীলফামারী ও গাইবান্ধায় এসআরবি-১৩-এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদারগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে আ’লীগ নেতা মিল্টনকে কালিবাড়ী বাজার থেকে গ্রেপ্তার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামালপুরের মাদারগঞ্জে মোর্শেদুর রহমান মিল্টন (৫০) নামের অ’লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধার পর শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ তদন্দ কেন্দ্রের উপ-পরিদর্শক ফিরোজ মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আ’লীগ নেতা মিল্টন সিধুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান আতা’র ছেলে। তিনি সিধুলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ-সম্পাদক ও উপজেলা সাংগঠনিক থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
গ্রেপ্তারকৃত আ’লীগ নেতা মিল্টনের পরিবার জানান, মিল্টনের নামে কোন মামলা নেই। সে কোন ধরণের হামলা মামলার সাথে জড়িত নয়। আওয়ামী লীগের পদে থাকার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ফিরোজ মিয়া গণমাধ্যমকে জানান, বিগত ২ বছর সিধুলী ইউনিয়নের রায়গঞ্জ বাজারে বিএনপির পূর্ব নির্ধারিত একটি কর্মসূচিতে হামলা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে কয়েকজনকে পিটিয়ে আহত করা হয় ও কয়েকটি মটরসাইকেল পুড়ানো হয়।
২ বছর পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রতন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ৫৩ জনের নাম উল্লেখ করে আরো ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামী করে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তে আওয়ামী লীগ নেতা মোর্শেদুর রহমান ওরয়ে মিল্টনের সমপৃক্ততা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে


এরকম আরও সংবাদ