• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

মাইক্রোবাস শ্রমিকদের হামলায় বৈষম্যবিরোধীর ৩ ছাত্র প্রতিনিধি আহত

সংবাদদাতা:
সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাকবিতণ্ডার জেরে মাইক্রোবাস স্ট্যান্ডের শ্রমিক-মালিকদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধি আহত হয়েছেন।

রোববার (১৬ মার্চ) রাতে সরাইল-নাসিরনগর সড়কের উচালিয়াপাড়া মোড়ে মাইক্রোবাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আহতরা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকায় একটি মোটরসাইকেলকে একটি মাইক্রোবাস চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা মাইক্রোবাসটির পিছু নিয়ে উচালিয়াপাড়া মাইক্রোবাস স্ট্যান্ডে দেখতে পেয়ে আটক করে। খবর পেয়ে ছাত্র প্রতিনিধিরা সেখানে গিয়ে পুলিশকে খবর দেন। এসময় ছাত্র প্রতিনিধিরা মাইক্রোবাসটিকে আটক করে থানায় নিয়ে যেতে পুলিশকে অনুরোধ করেন। এ নিয়ে মাইক্রোবাস স্ট্যান্ডের লোকজন ক্ষুব্ধ হয়ে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এসময় একটি ঢিল পড়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙ্গে যায়। এতে ক্ষুব্ধ হয়ে মাইক্রোবাস স্ট্যান্ডের সভাপতি হেলালের নেতৃত্বে স্ট্যান্ডের লোকজন লোকজন ছাত্র প্রতিনিধিদের ওপর হামলা চালান। হামলায় অন্তত তিনজন আহত হন। এর মধ্যে ইরফান খানকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাইক্রোবাস স্ট্যান্ডের সাতজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


More News Of This Category