• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রাইব্রেকারে হারাগাছের জয় শশুর বাড়ির ১৩ লাখ টাকার গহনা নিয়ে ভাগা ঘরজামাই অবশেষে ধরা জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অতীতের আন্দোলনের তুলনা নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান পটুয়াখালীতে ইমাম-খতিরসহ ৩ জনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীই মিথ্যা অভিযোগে গ্রেপ্তার গঙ্গাচড়ায় ফিলিং স্টেশনে পরিমাপে ত্রুটি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও কর্মী আটক পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রমের শুভ সূচনা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির ৫০টি থানার রাইটারদের গণবদলি টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারের ৮ মেধাবী শিক্ষার্থীকে ১ লাখ ৮৬ হাজার টাকার মেধাবৃত্তি প্রদান কক্সবাজারের লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি

বেতগাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে দিনব্যাপী ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার ( ক্রাইম) রংপুর
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে ডা. ওয়াসিম–ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং Community Based Hypertension and Diabetes Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় দিনব্যাপী ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে রাত পর্যন্ত চলা এ ক্যাম্পে শত শত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

 

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বেতগাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক হাসানুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব আতাউর রহমান, কোষাধ্যক্ষ মোজাহারুল ইসলাম, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিনসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং মসজিদের ইমামসহ নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ ক্যাম্পে ৩৮ সদস্যের একটি মেডিকেল টিম ডায়াবেটিস, রক্তচাপ, BMI চেকআপসহ তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করে। দিনশেষে সহস্রাধিক মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন বলে আয়োজকরা জানিয়েছেন।


এরকম আরও সংবাদ