• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

বীরগঞ্জে নদীর পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু!

মোশাররফ হোসেন। বীরগঞ্জ, দিনাজপুর
বুধবার, ১১ জুন, ২০২৫

দিনাজপুর বীরগঞ্জের ঢেপা নদীতে সহপাঠিদের সাথে গোসল করতে গিয়ে মিরাজ ইসলাম (১১) নামের এক স্কুল ছাত্রের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

১১জুন’২০২৫ বুধবার বেলা ১১টা উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া আশ্রয়ণ প্রকল্পের নিকট ঢেপা নদীতে এ ঘটনা ঘটেছে।

 

তৃতীয় শ্রেণি পড়ুয়া মিরাজ ইসলাম বীরগঞ্জ পৌরসভা সদর ৭ নম্বর ওয়ার্ডের নাঈম ইসলামের ছেলে এবং সুজালপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

 

স্থানীয়রা জানান, পবিত্র ঈদুল আজহায় নানা আজিমুলের বাড়িতে বেড়াতে এসেছিল মিরাজ।

 

বুধবার বেলা ১১টার দিকে সহপাঠিরা একযোগে নদীতে গোসল করতে নামে, কিছুক্ষণের মধ্যেই কিশোর মিরাজ পানিতে ডুবে নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

 

স্থানীয় জনতা এবং বীরগঞ্জ ফারায় সার্ভিস টিমের টানা চার ঘণ্টা উদ্ধার অভিযানের পর মৃত্যু অবস্থায় মিরাজের লাশ পাওয়া যায়।

 

স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস বলেন, আশ্রয়ণের ঘরে বসবাসকারী আজিমুলের নাতির মৃত্যুতে তাদের পরিবার ও গোটা এলাকায় জুড়ে শোকের মাতম চলছে।

 

এ ব্যপারে, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর স্কুলছাত্রের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category