• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয়, আইজিপির বগুড়া সফর ঘিরে নতুন উদ্দীপনা ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সূচনা: ডিজিটাল সেবায় গুরুত্বারোপ

বিষাক্ত মদের থাবায় রংপুরে আতঙ্ক, কারাগারেই মৃত্যু জয়নুলের

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

রংপুরে বিষাক্ত মদপানের ঘটনায় একের পর এক মৃত্যুর খবর জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। এই ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি জয়নুল আবেদিন (৪৬) কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন। বুধবার (১৪ জানুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জয়নুল আবেদিন বদরগঞ্জ উপজেলার কিশামত বসন্তপুর নয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। রেকটিফাইড স্পিরিট বিক্রির অভিযোগে গত সোমবার (১২ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) অভিজিত চৌধুরী জানান, জয়নুলের বিরুদ্ধে মাদক ও হত্যা মামলা ছিল। মঙ্গলবার বিকেলে কারাগারে থাকা অবস্থায় তিনি বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে রেকটিফাইড স্পিরিট পান করে রংপুরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে শ্যামপুর বাজার এলাকায় রাশেদুল ইসলাম ও আব্দুল মালেক নামে দুজনের মৃত্যু হয়। এর আগে একই দিন সকালে মারা যান মানিক চন্দ্র রায় (৬০)। তারা সবাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
একাধিক মৃত্যুর ঘটনায় রংপুরজুড়ে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। বিষাক্ত মদের উৎস ও দায়ীদের চিহ্নিত করতে প্রশাসনের তৎপরতা বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


More News Of This Category