• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠিত, সভাপতি আতিকুর ও সহ-সভাপতি নয়ন দেবীগঞ্জে মাদক ও স্মার্টফোন আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের ব্যতিক্রমী লাল কার্ড প্রদর্শন জাতীয় মৎস্য পক্ষের আয়োজনে ফাঁকা চেয়ার, চাষিরাই জানেন না কর্মসূচির খবর রংপুর মেডিকেলকে দালালমুক্ত করতে ৩০ দিনের রোডম্যাপ শুভ জন্মদিন: মাটির মানুষ জাহিদুজ্জামান রাছেল কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ১৪৭ বোতল এসকাফসহ যুবক গ্রেফতার দিনাজপুরের বীরগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ও মাছের পোনা অবমুক্ত রংপুরে পরীক্ষার ফি নিয়ে মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগ, ঘটনার পর থেকে শিক্ষক পলাতক বীরগঞ্জ মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক: স্বচ্ছ নিয়োগের দাবিতে মানববন্ধন বেতগাড়ী ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানার মতবিনিময়

বাংলাদেশের সেমির স্বপ্ন ভেঙে চুরমার করলো পাকিস্তান

সংবাদদাতা:
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

মালয়েশিয়ায় চলমান ডেভিস কাপ জুনিয়র টেনিসে সেমিফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরেছে ৩-০ গেমে।

বাংলাদেশের কাব্য গায়েনকে ৬-৩ ও ৬-১ গেমে হারিয়েছেন পাকিস্তানের রোমান হামজা। তুষার মো. তানভীর ২-৬, ০-৬ গেমে হেরেছেন পাকিস্তানের শাহবাজ আলীর কাছে। দ্বৈত ইভেন্টে কাব্য ও তুষার জুটি ৪-৬, ১-৬ গেমে হেরেছেন পাকিস্তানের রোমান ও তালহার কাছে।

কোয়ার্টার ফাইনালে হারের কারণে বাংলাদেশকে খেলতে হবে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে। স্থান নির্ধারণী প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচে জিতলে বাংলাদেশ পরের ম্যাচে মঙ্গোলিয়ার মুখোমুখি হবে।


More News Of This Category