• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারের ৮ মেধাবী শিক্ষার্থীকে ১ লাখ ৮৬ হাজার টাকার মেধাবৃত্তি প্রদান কক্সবাজারের লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অভিযুক্ত রিফাত পিরোজপুর থেকে গ্রেপ্তার ডোমারের চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার ডোমারে চাঞ্চল্যকর একরামুল হত্যা মামলার প্রধান আসামি ইয়ানুর ঢাকা থেকে গ্রেপ্তার ডোমারে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ রংপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫ ওজনে কম ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে রংপুরে ২ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জামালপুরের রাণীগঞ্জে বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

পিস হিসেবে কিনে কেজি দরে তরমুজ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

সংবাদদাতা:
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

 

পিস হিসেবে তরমুজ কিনে কেজি দরে বিক্রির দায়ে যশোরে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ মার্চ) শহরের দড়াটানা ভৈরব চত্বরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন।

যশোর শহরে তরমুজের বাজার চড়া—ক্রেতারা অনেক দিন ধরেই এমন অভিযোগ করে আসছিলেন। রমজান ও কয়েকদিন ধরে তাপপ্রবাহের কারণে একটু স্বস্তি পেতে এবার ক্রেতাদের কাছে তরমুজের চাহিদাও বেশি। এই চাহিদাকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছেন। ক্রেতারা বলছেন, আগে বাজারে তরমুজ বিক্রি হতো পিস হিসেবে। কিন্তু কয়েক বছর ধরে ব্যবসায়ীরা তা কেজি হিসেবে বিক্রি করছেন। প্রতিকেজি ৭০-৮০ টাকা করে হওয়ায় ৪০০-৫০০ টাকার নিচে কোনো তরমুজ কিনতে পারছেন না তারা।

এ অবস্থায় তরমুজের বাজারে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। সোমবার বিকেলে শহরের দড়াটানা ও ঘোপ বউ বাজার এলাকায় অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন বলেন, ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি করছেন। এতে করে প্রতিটি তরমুজে ২০০-৩০০ টাকা পর্যন্ত লাভ করছেন তারা। এটা ক্রেতাদের সঙ্গে চরম প্রতারণা। অভিযোগ পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


এরকম আরও সংবাদ