• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দল নয়, মানুষই আমার প্রতীক: দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রার্থী ফরিদ সরকার বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার খগাখড়িবাড়ীর রাজনীতিতে সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এবং স্থানীয়দের মূল্যায়নের বিশ্লেষণ বীরগঞ্জে টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রায় বেনাপোল পৌরসভায় বিএনপির উদ্যোগ নীলফামারী ও গাইবান্ধায় এসআরবি-১৩-এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেনাপোলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরের উদ্যোগে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চেকপোস্টে চারা রোপণ দীর্ঘ সাহিত্যসাধনার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি: বাংলা একাডেমির সদস্য হলেন লিডসপ্রবাসী কবি ও কথাসাহিত্যিক আহমেদ সৈয়দ শাহনুর

পঞ্চগড়ে বিজিবির অভিযানে মালিকবিহীন ৬টি ভারতীয় গরু উদ্ধার

লালন সরকার, পঞ্চগড় (দেবীগঞ্জ)
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ছয়টি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। তেইশ নভেম্বর রবিবার ভোর আনুমানিক পাঁচটার দিকে সীমান্তের মেইন পিলার সাতশো উনআশি থেকে প্রায় একশ গজ বাংলাদেশের ভেতরে ওমরখানা এলাকায় টহলরত অবস্থায় গরুগুলো উদ্ধার করা হয়।

নীলফামারী ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের আওতাভুক্ত বড়শশী বিওপির নিয়মিত টহল দলের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। বিজিবি সদস্যরা সীমান্তে টহল দেয়ার সময় গরুগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সেগুলো উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে নিয়ে আসা এই উদ্ধারকৃত গরুগুলো পরবর্তী সময়ে কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে নিলামে তোলা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ নিয়ম অনুযায়ী পঞ্চগড় কাস্টমস অফিসে জমা করা হবে বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।


এরকম আরও সংবাদ