• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ১০ লাখ টাকার ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার, উদ্ধার ৪৬৪০ পিস ট্যাবলেট দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠিত, সভাপতি আতিকুর ও সহ-সভাপতি নয়ন দেবীগঞ্জে মাদক ও স্মার্টফোন আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের ব্যতিক্রমী লাল কার্ড প্রদর্শন জাতীয় মৎস্য পক্ষের আয়োজনে ফাঁকা চেয়ার, চাষিরাই জানেন না কর্মসূচির খবর রংপুর মেডিকেলকে দালালমুক্ত করতে ৩০ দিনের রোডম্যাপ শুভ জন্মদিন: মাটির মানুষ জাহিদুজ্জামান রাছেল কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ১৪৭ বোতল এসকাফসহ যুবক গ্রেফতার দিনাজপুরের বীরগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ও মাছের পোনা অবমুক্ত রংপুরে পরীক্ষার ফি নিয়ে মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগ, ঘটনার পর থেকে শিক্ষক পলাতক বীরগঞ্জ মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক: স্বচ্ছ নিয়োগের দাবিতে মানববন্ধন

নীলফামারীর ডোমারে গঠিত হলো বাংলাদেশ হিন্দু মহাজোটের কমিটি: উত্তম গুপ্ত আহ্বায়ক, প্রদীপ শর্মা সদস্য সচিব

সংবাদদাতা:
শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি

“এসো সনাতনী ঐক্য গড়ি, সনাতন ধর্ম রক্ষা করি”—এই প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় গঠিত হয়েছে বাংলাদেশ হিন্দু মহাজোটের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। এই কমিটিতে উত্তম গুপ্তকে আহ্বায়ক এবং প্রদীপ শর্মাকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

গত ১৪ আগস্ট, কেন্দ্রীয় কমিটির সভাপতি বিধান বিহারী গোস্বামী এবং সাধারণ সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী স্বাক্ষরিত এক অফিস প্যাডের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন—ডাঃ রবীন্দ্র নাথ রায়, শিব নাথ গুপ্ত, রনজিৎ কুমার মানী, দিপক কুমার মানী, বিশ্বজিৎ সাহা, এবং জামিনী মোহন রায়। এছাড়া, অধ্যাপক দিলীপ রায়কে কমিটির ১নং সদস্য হিসেবে রাখা হয়েছে।

নবগঠিত কমিটির সদস্য সচিব প্রদীপ শর্মা বলেন, “এই কমিটি সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সুখ-দুঃখে পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাবে।” তিনি আসন্ন শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান এবং আগামীকাল সকাল ১০টায় ডোমার সন্ন্যাসী মন্দিরের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানান।


More News Of This Category