দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে দেবীগঞ্জ পৌরসভার সর্বস্তরের সম্মানিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাত ১১.৩০ টায় দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি এই সভার আয়োজন করে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রধানের সঞ্চালনায় ব্যবসায়ীরা বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপি, বিশিষ্ট ব্যবসায়ী ও দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য বাশার খান, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম পিন্টু সহ দেবীগঞ্জ পৌরসভার সর্বস্তরের প্রায় ৬ শতাধিক ব্যবসায়ী।