• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দেবীগঞ্জে ১৮ বছর ধরে মন্দিরের জমি নিয়ে চলমান মামলার সুরাহা মিলল: খুশি উভয় পক্ষ

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
বুধবার, ১৪ মে, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার গাজোঘাটি বাজারের মন্দির নিয়ে প্রায় ১৮ বছর পর স্থানীয় ভাবে মামলার সমাধান করে দিলেন টেপ্রীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। বাজারের দোকানদার আব্দুল লতিফ ডাক্তারবলেন, জমি আমি মালিকের কাছ থেকে ক্রয় করি এবং সেখানে দীর্ঘ দিন থেকে দোকান করি। কিন্তু পরে জানতে পারি এটা নাকি মন্দিরের জমি। তখন আমি ২০০৭ সালে সিভিলে পঞ্চগড় কোর্টে মামলা করি, ১৮ বছর থেকে মামলা চলছিল, মামলা চলা অবস্থায় অনেকেই বসে মিমাংসা করতে চাইছিল। কিন্তু কোন সুরাহা দিতে পারেন নাই।

মন্দির কমিটির সভাপতি সোনাপদ রায় জানান, মামলাটি চলা অবস্থায় দুইবার মন্দির রায় পায় এবং এখনো মামলাটি চলছে। বিগত দিনে আওয়ামী লীগের অনেক নেতা বসে সমাধান করে দিতে চেয়েও পারে নাই।

গত  ১১ এপ্রিল সোমবারে টেপ্রীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক খান ও দলের নেতাকর্মীরা মিলে আমাদের দুই পক্ষকে একত্রে করে স্থানীয় ভাবে মন্দিরে জায়গা মন্দিরকে বুঝিয়ে দেয় আর আব্দুল লতিফ ডাক্তারকে পাশে দোকান তৈরি করে দেয়। তিনি আরো বলেন,  আমরা সবাই মিলেমিশে থাকতে চাই ।পাশেই মসজিদ আছে, স্কুল আছে কোন সমস্যা নাই।  আজ থেকে আমরা একে অপরের মধ্যে আর কোন ঝামেলা রাখব না।

টেপ্রীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, আমাদের নেতা ফরহাদ হোসেন আজাদের নির্দেশে আমি এই মন্দির কমিটির সভাপতি ও দোকানদার আব্দুল লতিফ ডাক্তারের সাথে একাধিকবার বসে এটার সমাধান করে দিতে পেরেছি। আমি ও আমার দলের নেতাকর্মীরা, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার লোকজন সহ সবাইকে নিয়ে সমাধান করে দিলাম।
এ সময় উপস্থিত ছিলেন টেপ্রীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল, সিনিয়র সহ সভাপতি, একরামুল হক সহ বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেত্রীবৃন্দ।


More News Of This Category