• রবিবার, ১৭ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

ডোমারে ব্যবসায়ীর গুদাম থেকে ১১৫ বস্তা সরকারি চাল উদ্ধার

আনিছুর রহমান মানিক। ডোমার, নীলফামারী
সোমবার, ২ জুন, ২০২৫

নীলফামারীর ডোমার উপজেলায় ভিজিডি কর্মসূচির অধীন বরাদ্দকৃত চাল অবৈধভাবে মজুতের অভিযোগে এক ব্যবসায়ীর গুদাম থেকে ১১৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

শনিবার সকাল ১১টার দিকে বোড়াগাড়ী ইউনিয়নের সপ্তর্ষী কিন্ডার গার্টেন সংলগ্ন একটি দোকানে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, সাথে ছিলেন স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

জানা গেছে, গোলাম রব্বানী নামের এক ব্যবসায়ী গোপনে সরকারি বরাদ্দের এসব চাল কিনে নিজের গুদামে মজুত করেন। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল। রাতে বস্তা পরিবর্তন করার সময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পারলে তারা প্রশাসনকে অবগত করলে প্রশাসন চালের বস্তাাগুলো জব্দ করে।

চাল অবৈধভাবে মজুত করায় প্রশাসনের হস্তক্ষেপে তা উদ্ধার করা হয়। তবে এ ঘটনা কাউকে আটক করা হয়নি।

এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান এখনো পযন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী ১১৫ বস্তা চাল জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে চালগুলো জব্দ করে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে নিয়ে আসা হয়। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধার করা চাল জব্দ করা হয়েছে। ইতোমধ্যে তদন্তের দায়িত্ব মহিলা বিষয়ক কর্মকর্তাকে দেওয়া হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।y


More News Of This Category