• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারের ৮ মেধাবী শিক্ষার্থীকে ১ লাখ ৮৬ হাজার টাকার মেধাবৃত্তি প্রদান কক্সবাজারের লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অভিযুক্ত রিফাত পিরোজপুর থেকে গ্রেপ্তার ডোমারের চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার ডোমারে চাঞ্চল্যকর একরামুল হত্যা মামলার প্রধান আসামি ইয়ানুর ঢাকা থেকে গ্রেপ্তার ডোমারে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ রংপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫ ওজনে কম ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে রংপুরে ২ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জামালপুরের রাণীগঞ্জে বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় বিএনপি নেতাসহ আটক ৩

সংবাদদাতা:
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

নাটোরের সিংড়ায় ট্রাক থেকে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের শেরকোল বাজারে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন (৪২), একই এলাকার মো. মিলন হোসেন (৩৮) এবং শেরকোল শ্রীরামপুর গ্রামের মো. পলাশ (৩৫)।

পুলিশ জানায়, সিংড়া উপজেলার শেরকোল বাজারে যানবাহন থেকে চাঁদা আদায়ের খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। এসময় তিনটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়।

তাদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।


এরকম আরও সংবাদ