• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ের জেলা প্রশাসকের কাছে প্রকাশ্যে বিনম্র ক্ষমা প্রার্থনা করা উচিত ঝিনাইগাতীর চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি রাজারহাট থেকে গ্রেফতার দেবীগঞ্জে তরুণীকে ধর্ষণ ও অপর নারীকে অপহরণ করে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় তিনজনের বিরুদ্ধে এজাহার বীরগঞ্জে শালবন থেকে যুবকের ঝুলন্ত নিথর দেহ উদ্ধার, মাথার পেছনে আঘাতের চিহ্ন জলঢাকায় খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা, শেষ রক্ষা হলো না ইয়াবা কারবারির: পীরগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রবাসে সড়ক দুর্ঘটনায় কবি ও গীতিকার মো. ফারুক ইসলামের মৃত্যু রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজীকে বড়বিল-মন্থনাবাসীর গণসংবর্ধনা কচাকাটার চরাঞ্চলে হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন বীরগঞ্জে নবনির্মিত ভোগডোমা আশ্রয়ণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু ও দিনাজপুরের জেলা প্রশাসক

ঝিনাইগাতীর চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি রাজারহাট থেকে গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বুধবার, ৩ জুন, ২০২৬

শেরপুরের ঝিনাইগাতী থানার আলোচিত ক্লুলেস হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. আলমগীর গাজী (৩৬)কে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।
র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (১ জুন) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মামলার তদন্তে জানা যায়, নিহত মোছা. এলিজা বেগম (৩৫) ছিলেন আলমগীর গাজীর দ্বিতীয় স্ত্রী। পারিবারিক কলহের জেরে ২০২৫ সালের ১৩ নভেম্বর তাকে হত্যা করা হয়। পরে লাশ গুমের উদ্দেশ্যে ঝিনাইগাতী উপজেলার গান্দিগাঁও এলাকার একটি ঝোঁপে ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা। ১৯ নভেম্বর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।
দীর্ঘ তদন্ত ও গোয়েন্দা নজরদারির একপর্যায়ে র‍্যাব হত্যাকাণ্ডের প্রধান আসামি হিসেবে আলমগীর গাজীকে শনাক্ত করে। অবশেষে প্রায় সাত মাস পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।


More News Of This Category